গোল্ডেন বুটের তালিকায় হোলান্ড

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :জুলাই ৬, ২০২৬

গোল্ডেন বুটের তালিকায় হোলান্ড

খেলাধুলা ডেস্ক: গোল্ডেন বুটের তালিকায় আর্লিং হোলান্ড ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ সোমবার (৭ জুন) অনুষ্ঠিত ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচে ২ গোল আসে হোলান্ডের জাদুকরী কিক থেকে।

এই দিয়ে ফিফা বিশ্বকাপ ২০২৬-এ তার মোট গোল সংখ্যা ৭ হয় যা মেসি ও এমবাপ্পের সমান।

হাফ টাইমের পর ৭৯ মিনিটে হোলান্ডের গোল নরওয়েকে জয়ের দিকে এগিয়ে দেয়।

নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই আরও একটি গোল করে হালান্ড নরওয়েকে একাই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নিয়ে যান

এবং তার দ্বিতীয় গোলেই রচিত হয় একি ইতিহাস।

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে।

ম্যাচ শুরুর ১০ মিনিট বল দখলে রেখে নরওয়ে নিয়ন্ত্রণ করলেও, তারা কোনো উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি।

ব্রাজিল প্রায় প্রথমেই গোল পেয়ে যায় যখন ১২ মিনিটে ডি বক্সের মধ্যে ম্যাথিউস কুনহাকে ফাউল করা হলে ভিএআর পর্যালোচনার পর একটি পেনাল্টি দেওয়া হয়।

নরওয়ের গোলরক্ষক ওরজান নাইলান্ড ব্রুনো গুইমারেসের প্যানাল্টি কিক রুখে দেয়ার ফলে খেলার মোড় ঘুড়ে যায়।

এবং আর্লিং হোলান্ড জোড়া গোলে ম্যাচ হেরে বিদায় নেয় ব্রাজিল।

সুপারস্টার আর্লিং হোলান্ড:

আলিং ব্রাউত হোলান নরওয়ের এক সুপারস্টার স্ট্রাইকার। ২০১৬ সালে ক্লাব ব্রিনার হয়ে খেলার মাধ্যমে তার ক্যারিয়ারের শুরু।

২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়নস লিগে তিনি প্রথম কিশোর হিসেবে টানা পাঁচ ম্যাচে গোল করে উক্ত লীগের দ্বিতীয় কিশোর হিসেবে ১০টি গোলের গৌরব অর্জন করেন।

ইংল্যান্ডে জন্ম হলেও হোলান্ড নরওয়ের জাতীয় দলের হয়েই খেরেছেন।

১৪তম ম্যাচে গোল করার পর হালান্ড বলেন, “বলটা যে জালে ঢুকেছে, তা ঈশ্বরের দান বলেই মনে হচ্ছিল।” এই সময়ে তিনি ২৭টি এবং নরওয়ের হয়ে ৫৪ ম্যাচে ৬২টি গোল করেছেন।

এই গোলের সুবাদে তিনি গোল্ডেন বুটের দৌড়ে আর্জেন্টিনার লিওনেল মেসি এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপের সমকক্ষ হয়ে উঠেছেন।

“আমার মনে হয়, নরওয়ের সকল নাগরিক তাদের জীবনের সেরা রাতটি কাটাচ্ছেন,” সলবাকেন বলেছেন। “কেউ কেউ বলছেন যে আমরা নরওয়েকে চিরতরে বদলে দিয়েছি। সম্ভবত, তারা সপ্তাহখানেক ধরে উৎসব করবে।”

নরওয়ে এরপর শনিবার ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সে ইংল্যান্ডের মুখোমুখি হবে। সলবাকেন বলেছেন, তার এক ডজনেরও বেশি বন্ধু ইতিমধ্যেই দক্ষিণ ফ্লোরিডায় যাওয়ার জন্য টিকিট বুক করে ফেলেছেন।

-প্রেসপয়েন্টবিডি/খেলাধুলা/

আরো পড়ুন.... আমার ব্রাজিল যাত্রা শেষ: নেইমার