ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম প্রতিনিধি (মোহাম্মদ আবদুল্লাহ মামুন সোহান): চট্টগ্রাম এর অন্যতম সেচ্ছাসেবী সংগঠন সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।
স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন। স্বাস্থ্য সেবা বিভাগ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দক্ষিণ সাতকানিয়া গোলামবারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আলহাজ্ব মোস্তাক আহমদ চৌধুরীর সার্বিক সহযোগিতায় একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পে এলাকার ৩ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ প্রদান করা হয়।
সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন বয়সী মানুষের ভিড় দেখা যায়। চিকিৎসাসেবা নিতে আসা অনেকেই ছিলেন নিম্ন আয়ের পরিবারের।
অনেকে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলেও অর্থের অভাবে ডাক্তার দেখাতে পারছিলেন না।
ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন।
চিকিৎসাসেবা প্রদানকারী ডাক্তার

চিকিৎসাসেবা প্রদান করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের জেনারেল সার্জারি বিভাগের রেসিডেন্ট ডা. মোঃ মুবিনুল ইসলাম,
গাইনি ও অবস বিশেষজ্ঞ ডা. জোবাইদা নাসরিন এবং নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডা. যিশু নাথ।
ডা. মোঃ মুবিনুল ইসলাম এমবিবিএস, এমএস (জেনারেল সার্জারি) রেসিডেন্ট।
এছাড়াও ডা. জোবাইদা নাসরিন এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (গাইনি ও অবস) শেষ পর্ব, সিএমইউডি (আল্ট্রাসনোগ্রাফি) ও
ডা. যিশু নাথ এমবিবিএস (সিইউ), পিজিটি (শিশু), এফসিপিএস (শিশু) পার্ট-২; নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন।
চিকিৎসা নিতে আসা এক বৃদ্ধা বলেন, "অনেকদিন ধরে শরীর খারাপ।
টাকা নাই বলে ডাক্তার দেখাইতে পারি নাই। আজ ফ্রি-তে ওষুধসহ পরামর্শ পেলাম।
আল্লাহ ফাউন্ডেশনের সবাইরে ভালো রাখুক।" একজন অভিভাবক বলেন, "আমার বাচ্চাটার জ্বর।
শিশু ডাক্তার দেখাইয়া ওষুধের নিয়ম বুঝে নিলাম। এ ধরনের ক্যাম্প আরও হওয়া দরকার।"
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের আয়োজকরা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ।
ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্যাম্পের সার্বিক সহযোগিতার
জন্য আলহাজ্ব মোস্তাক আহমদ চৌধুরীকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।
একই সঙ্গে সফল আয়োজন বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করা ফাউন্ডেশনের সকল সদস্য, স্বেচ্ছাসেবক
ও শুভাকাঙ্ক্ষীদের প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
অন্যদিকে, আয়োজকরা বলেন, "অনেকেই আছেন যারা লজ্জায় বা টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না।
তাদের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য।
আমরা চাই সাতকানিয়া-লোহাগাড়ার প্রতিটি ইউনিয়নে এভাবে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে।"
দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্প এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। চিকিৎসা সেবা পেয়ে উপকৃত মানুষরা ফাউন্ডেশনের এই উদ্যোগের প্রশংসা করেন।
মানবিক এই আয়োজন প্রমাণ করে, সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে আসলে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার সংকট অনেকটাই লাঘব করা সম্ভব।
প্রেসপয়েন্টবিডি/স্বাস্থ্য













