আবারো স্বর্ণের দামে বড় পতন

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :জুন ২৯, ২০২৬

আবারো স্বর্ণের দামে বড় পতন

জাতীয় ডেস্ক: আবারো স্বর্ণের দামে বড় পতন। বিশ্ববাজারের স্বর্ণের দামে ধসের কারণে দেশেও স্বর্ণের দাম বিরাট পরিবর্তন হয়েছে।

সোমবার (২৯ জুন) এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন ( বাজুস )।

নতুন বিজ্ঞপ্তি আনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা থেকে কমিয়ে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এবং ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা।

১৮ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকায়।

এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।

শনিবার (২৭ জুন) থেকে নতুন দাম কার্যকর হবে। ভিটামিন ডি কেনো খাবেন

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাজুসের এই ঘোষণাকে অনেকেই ভোক্তাবান্ধব হিসেবে দেখছেন।

কারণ মূল্যস্ফীতির সময়ে ভরিতে পাঁচ হাজার টাকা কমানো একটি বড় সিদ্ধান্ত।

তবে একটি বড় অংশ মনে করছে, বাজুস শুধু আন্তর্জাতিক বাজারের দাম কমার কারণ দেখালেও স্থানীয় বাজারে চাহিদা কম থাকায়

এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সপ্তাহ দুয়েক আগেও একজন গ্রাহক বলছিলেন, “সোনার দাম আকাশচুম্বী, বিয়ের সময় এখন সোনা নেওয়া কঠিন।”

এখন দাম কমায় অন্তত যারা সংসার শুরু করবেন বা বিশেষ অনুষ্ঠানের জন্য সোনা কিনতে চান, তারা কিছুটা স্বস্তি পাবেন।

তবে দাম কমলেও এটি এখনো অনেকের নাগালের বাইরে।

বিশেষ করে গ্রামীণ অর্থনীতিতে এ দাম এখনও বড় একটি বোঝা।

বাজুসের উচিত আরও স্বচ্ছতা আনা এবং কীভাবে দাম নির্ধারণ করা হয়, তা জনসমক্ষে বলা।

এই নিয়ে দ্বিতীয় দফার দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। এর আগে গত ২৩ জুন স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেয় বাজুস।

-প্রেসপয়েন্টবিডি?জাতীয়

আরো পড়ুন..... দেশে স্বর্ণের দাম আবারো পরিবর্তন