কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮

Jaya Sarkar

প্রকাশ :অক্টোবর ৬, ২০২৬

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮

মো: আব্দুল্লাহ মামুন সোহান,চট্টগ্রাম প্রতিনিধি: কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ১৮ জনের মধ্যে ১৩ জন মাদকসেবী, একজন ধর্তব্য অপরাধের মামলার আসামি এবং চারজন বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া অপরাধের ধরন সংক্রান্ত তথ্য অনুযায়ী আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার ১৩ মাদকসেবীর মধ্যে কক্সবাজার সদর, ঈদগাঁও, রামু, মহেশখালীসহ বিভিন্ন এলাকার বাসিন্দা রয়েছেন। তাদের মধ্যে রংপুর জেলার একজনও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া ধর্তব্য অপরাধের মামলায় পিএমখালী এলাকার মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। আর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে আজিজুল হক আজিজ, সিফাত নুর আলিফ, রিয়াদ ও আজিজুল হক ওরফে জাহেদকে গ্রেপ্তার করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পর আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, চুরি-ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন....

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের দাবির মুখে হল প্রাধ্যক্ষকে অব্যাহতি