অতিন বিশ্বাস: ঢাকায় বিনামূল্যে ছানি অস্ত্রোপচার শিবিরের আয়োজন করল জিয়াউর রহমান ফাউন্ডেশন।
রাজধানীর ভাষানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে একটি বিনামূল্যে চোখের ছানি অস্ত্রোপচার শিবির অনুষ্ঠিত হয়েছে।
যার আয়োজক ছিল জিয়াউর রহমান ফাউন্ডেশন।
প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্ত্রী ও ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জোবাইদা রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ ও চশমাও বিতরণ করেন তিনি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার একটি বেসরকারি হাসপাতালের আর্থিক সহযোগিতায় এই স্বাস্থ্য শিবিরটি পরিচালিত হয়।
যেখানে তিন শতাধিক মানুষ বিনা মূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।
এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. ফরহাদ হালিম ডোনারসহ দলটির স্থানীয় নেতৃত্ব ও অঙ্গসংগঠনের কর্মীরা।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে গঠিত এই ফাউন্ডেশনটি নিয়মিতভাবে স্বাস্থ্যসেবা, দারিদ্র্য দূরীকরণ ও বিভিন্ন সামাজিক কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করে আসছে।













