বাপ্পা মজুমদার: তৃতীয় বিয়ের গুঞ্জনে আমির খান।
বলিউডে যেন গুঞ্জন কিছুতেই থামছে না। আর সেই গুঞ্জন যদি হয় ভারতীয় সিনেমার অধিনায়ক ও ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খানকে নিয়ে।
কান পাতলেই শোনা যাচ্ছে আমিরের তৃতীয় বিয়ের আলাপচারিতা।
বলিপাড়ার জোর খবর, খুব শীঘ্রই নাকি আবারও ছাদনাতলায় বসতে চলেছেন ৬০ ছুঁইছুঁই এই তারকা।
আর পাত্রী আর কেউ নন, তাঁর দীর্ঘদিনের চর্চিত প্রেমিকা গৌরী স্প্র্যাট।
কিরণ রাওয়ের সঙ্গে দীর্ঘ ১৫ বছরের সংসার ভাঙার পর থেকেই আমির খানের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতুহলের শেষ নেই।
এবার সেই কৌতুহলে নতুন করে ঘি ঢালল অভিনেতার তৃতীয় বিয়ের গুঞ্জন।
ভারতীয় এক সংবাদ মাধ্যম অনুযায়ী, আগামী ৫ জুলাই ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে ব্যক্তিগত আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে।
জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে সীমিত পরিসরেই অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে।
কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী ফাতেমা সানা শেখের সঙ্গে আমির খানের নাম জড়িয়ে নানা গুঞ্জন শোনা গেছে।
বিভিন্ন সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে আমির খানের পারিবারিক আড্ডাতেও ফাতেমার নিয়মিত উপস্থিতি থাকলেও নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরীকে সংবাদমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেন আমির।
সে সময় তিনি জানান, প্রায় ১৮ মাস ধরে তাদের প্রেমের সম্পর্ক চলছে। তবে দুজনের পরিচয় প্রায় ২৫ বছরের পুরোনো।
বিয়ের এই গুঞ্জন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল চর্চা হলেও আমির খান কিং
বা গৌরী স্প্র্যাট কেউই এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে সরাসরি কোনো মুখ খোলেননি।
বরাবরই নিজেদের সম্পর্ককে ‘ভালো বন্ধুত্ব’ বলে দাবি করে এসেছেন তাঁরা।













