জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমান

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :জুন ২, ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমান

জয়শ্রী রানী: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমান

বিশ্বমঞ্চে বাংলাদেশের এক ঐতিহাসিক ও গৌরবময় অর্জন।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার (২ জুন, ২০২৬) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এক জমকালো নির্বাচনে তিনি এই মর্যাদাপূর্ণ পদে জয়লাভ করেন।

নির্বাচনে সাধারণ পরিষদের মোট ৯৯টি ভোট পেয়ে বিজয়ী হন বাংলাদেশের এই শীর্ষ কূটনীতিক।

এসময় নির্বাচনে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন তিনি।

ড. খলিলুর রহমান আগামী এক বছরের জন্য জাতিসংঘের বর্তমান সভাপতি জার্মানির আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন।

জাতিসংঘের সদর দফতরে স্থানীয় সময় সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়।

১৯৩ সদস্য রাষ্ট্রের ভোটে নির্বাচিত প্রার্থী আগামী ৮ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন এবং অধিবেশনের কার্যক্রম পরিচালনা করবেন।

এবারের নির্বাচনকে জাতিসংঘ কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা হিসেবে দেখা হচ্ছে।

বিশ্বমঞ্চে বাংলাদেশের এই জয়ের ফলে দীর্ঘ ৪০ বছর পর আবারও কোনো বাঙালি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির আসন অলঙ্কৃত করতে যাচ্ছেন।

এর আগে ১৯৮৬ সালে প্রথম বাংলাদেশি হিসেবে জাতিসংঘের

৪১তম সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন দেশের প্রখ্যাত রাজনীতিক ও কূটনীতিক হুমায়ুন রশীদ চৌধুরী।

এর আগে এক নির্বাচনী প্রচারণায় ড. খলিলুর রহমান ঘোষণা দিয়েছিলেন, নির্বাচিত হলে তিনি বিশ্বস্ত ও নিরপেক্ষ নেতা হিসেবে একটি ‘পূর্ণকালীন সভাপতি’র দায়িত্ব পালন করবেন

এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ বৈশ্বিক সংকট নিরসনে জাতিসংঘ সনদ সমুন্নত রাখতে সর্বোচ্চ কাজ করবেন।