অতিন বিশ্বাস: আসন্ন মৌসুমে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলা এবং সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় নাগালের মধ্যে রাখতে
বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের বিভিন্ন পরীক্ষায় সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড়
এবং চিকিৎসকদের পরামর্শ ফি (ভিজিট) সম্পূর্ণ মওকুফ করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন–বিষয়ক এক উচ্চপর্যায়ের আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রণালয়
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যয় কমানোর বিষয়ে বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে আলোচনা হয়েছে।
কোনো রোগীর পরীক্ষার খরচ ১০ হাজার টাকা হলে তার মধ্যে ৮ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া যায় কিনা বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।
মন্ত্রী আরো বলেন, দেশের সব বেসরকারি হাসপাতালে মোট বেডের (শয্যা) ১০ শতাংশ ডেঙ্গু রোগীদের জন্য বাধ্যতামূলকভাবে সংরক্ষিত
বা ফাঁকা রাখতে হবে। এছাড়া বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের চিকিৎসকেরা কোনো কনসালটেন্সি
বা পরামর্শ ফি নিতে পারবেন না
রোগাক্রান্তদের ক্ষেত্রে যথাযথ গাইডলাইনের বাইরে অন্য কোনো বা বাড়তি ঝুঁকি তৈরি করে এমন ওষুধ প্রয়োগ করা যাবে না বলেও জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে এখন পর্যন্ত দেশে অল্পসংখ্যক রোগী শনাক্ত হয়েছেন।
তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার প্রস্তুতি নিয়েছে। দেশের সব বিভাগীয় কমিশনার, সিটি করপোরেশন
ও জেলা প্রশাসনের সঙ্গে নিয়মিত ভার্চ্যুয়াল বৈঠক এবং উপজেলা পর্যায়েও সমন্বয় সভা করে চিকিৎসকদের প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।













