টাঙ্গাইল প্রতিনিধি:
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের কালিহাতীতে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, গাছের চারা বিতরণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য মো. লুৎফর রহমান (মতিন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ও উপজেলা সমবায় কর্মকর্তা শহিদুল ইসলাম।
এ সময় ব্রাইট বিজনেস ম্যানেজমেন্ট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি তোফাজ্জল হোসেন তুহিন, গ্রামীণ উন্নয়ন ক্ষুদ্র ব্যবসায় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নূরুল ইসলাম এবং আলোর দিশারী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক আলফাজ আহমেদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোহাইমিনুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমবায় সমিতির কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করার পাশাপাশি তরুণদের এ আন্দোলনে যুক্ত করতে হবে।
তাঁরা আরও বলেন, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য অর্জনে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার ওপর গুরুত্ব দেন বক্তারা।
র্যালি, চারা বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।



















