আহমেদ সিয়াম:
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত দুই সদস্য মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান শপথ নিয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে জাতীয় সংসদে তাঁদের শপথ পড়ান স্পিকার হাফিজউদ্দিন আহমদ।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন মির্জা ফয়সল আমীন। নির্বাচনে তিনি ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন।
এ আসনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।
অন্যদিকে, সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন এলিজা জামান। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর সোমবার তাঁকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। এ বিষয়ে গেজেটও প্রকাশ করা হয়েছে।
গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে আসনটি শূন্য হয়। পরে ওই আসনে উপনির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন।














