সেতু মাহমুদ: গুগলের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক।
বাংলাদেশের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন গুগলের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
মঙ্গলবার ১৯ মে রাজধানী লন্ডনে অনুষ্ঠিত এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬-অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের ফাঁকে শিক্ষামন্ত্রী গুগলের কর্মকর্তদের সাথে এক বৈঠকে দেশের শিক্ষা খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো
এবং সরকারের ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগ বাস্তবায়নে গুগলের সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
অয়োজিত বৈঠকে গুগলের পক্ষে উপস্থিত ছিলেন গুগল ফর এডুকেশনের ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা
ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পরিচালক কলিন মার্সন এবং অলি ট্রুসেল।
এসময় তারা বিভিন্ন দেশে প্রযুক্তির মাধ্যমে শিক্ষা উন্নয়নে গুগলের চলমান কাজ তুলে ধরেন।
বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাতকে আধুনিকায়নের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।
বিশেষ করে শিক্ষকদের হাতে ডিজিটাল ডিভাইস পৌঁছে দিতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগ বাস্তবায়নে গুগল কীভাবে সহায়তা করতে পারে, সে বিষয়ে দুই পক্ষের মতবিনিময় হয়।
অলোচনায় সরকার কিভাবে শিক্ষা লক্ষ্য অর্জনে প্রযুক্তিকে আরও কার্যকরভাবে ব্যবহার করতে পারে সে বিষয়ে কথা উঠে আসে।
এছাড়া ব্রিটিশ শিক্ষামন্ত্রী প্রফেসর স্যার স্টিভ স্মিথ দ্বারা আয়োজিত একটি উচ্চপর্যায়ের অধিবেশনেও অংশ নেন মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিউক অব এডিনবরা প্রিন্স এডওয়ার্ড।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬-এ অংশ নেওয়া শতাধিক দেশের শিক্ষামন্ত্রীর মধ্য থেকে নির্বাচিত ১৪ জন
শিক্ষামন্ত্রীকে এই বিশেষ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়, তার মধ্যে অমাদের শিক্ষামন্ত্রী একজন।
বৈঠকে শিক্ষামন্ত্রী বাংলাদেশের উপানুষ্ঠানিক শিক্ষা খাতের বর্তমান চিত্র তুলে ধরেন এবং ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষার রাস্তায় ফিরিয়ে আনার প্রচেষ্টা এবং তরুণ জনশক্তিকে আধুনিক কর্মসংস্থানের উপযোগী সফট স্কিলস
বা দক্ষতায় রূপান্তর করতে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।


















