চট্টগ্রামে রেকর্ড: ২,৫৬৮ মণ্ডপে দুর্গাপূজা

Jaya Sarkar

প্রকাশ :অক্টোবর ৮, ২০২৬

আজ মহাষষ্ঠী

মো: আব্দুল্লাহ মামুন সোহান,চট্টগ্রাম প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসবকে ঘিরে উৎসবের আমেজে সেজে উঠছে চট্টগ্রাম।

সর্বশেষ হিসাব অনুযায়ী, এবার চট্টগ্রাম শহর ও জেলার ১৫টি উপজেলায় মোট ২ হাজার ৫৬৮টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে।

ইতোমধ্যে বিভিন্ন পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ, সাজসজ্জা, আলোকসজ্জা ও প্যান্ডেল নির্মাণের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। নগরের বিভিন্ন এলাকায় কারিগরদের ব্যস্ততা ও মণ্ডপকেন্দ্রিক আয়োজন ঘিরে তৈরি হয়েছে উৎসবের আবহ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, চট্টগ্রাম শহরে এবার ২৯৪টি মণ্ডপে এবং জেলার ১৫টি উপজেলায় ২ হাজার ২৭৪টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রতিমা পূজার পাশাপাশি ঘটপূজারও আয়োজন রয়েছে।

দুর্গাপূজাকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশ পূজামণ্ডপে সিসি ক্যামেরা সচল রাখা, পর্যাপ্ত আলোকসজ্জা, অগ্নিনিরাপত্তা, নারী ও শিশুদের নিরাপত্তা এবং স্বেচ্ছাসেবক রাখার বিষয়ে গুরুত্ব দিয়েছে। একই সঙ্গে গুজব বা উসকানিমূলক তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

চট্টগ্রামের বিভিন্ন ঐতিহ্যবাহী মণ্ডপে এবারও নানা থিম ও সৃজনশীল সাজসজ্জার প্রস্তুতি চলছে। কোথাও গ্রামবাংলার ঐতিহ্য, কোথাও পূজার বিভিন্ন আচার-অনুষ্ঠান আবার কোথাও বিজয়া ও সম্প্রীতির বার্তা তুলে ধরা হচ্ছে।

ভক্তদের আশা, আনন্দ, ভক্তি ও সম্প্রীতির মধ্য দিয়ে চট্টগ্রামে এবারের শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে।সবার জন্য শুভ শারদীয়া।

আরো পড়ুন....

ড্রোন হামলার প্রতিরোধে চেকপোস্টে জাল টানালো পাকিস্তান