কারিশমা কেন সরোজ খানের সাথে আর কখনো কাজ করেননি

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :মে ১৮, ২০২৬

কারিশমা কেন সরোজ খানের সাথে আর কখনো কাজ করেননি। নব্বইয়ের দশকের বলিউডে কারিশমা কাপুর ছিলেন অন্যতম শীর্ষ অভিনেত্রী

বাপ্পা মজুমদার: কারিশমা কেন সরোজ খানের সাথে আর কখনো কাজ করেননি।

নব্বইয়ের দশকের বলিউডে কারিশমা কাপুর ছিলেন অন্যতম শীর্ষ অভিনেত্রী।

বিশেষ করে ‘দিল তো পাগল হ্যায়’ সিনেমায় মাধুরী দীক্ষিতের মুখোমুখি দাঁড়িয়ে তাঁর দুর্দান্ত নাচ ও অভিনয় আজও দর্শক মনে রেখেছে।

কিন্তু বাস্তব জীবনে এই সিনেমার ড্যান্স গুরু, কিংবদন্তি কোরিওগ্রাফার প্রয়াত সরোজ খানের সঙ্গে কারিশমার সম্পর্ক একেবারেই মধুর ছিল না।

শুটিং সেটের একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পর এই দুই তারকা একে অপরের সঙ্গে আজীবনের জন্য কাজ করা বন্ধ করে দিয়েছিলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সরোজ খানের ঘনিষ্ঠ সহযোগী এবং নৃত্যশিল্পী রুবিনা খান সেই পুরনো ও বিস্ফোরক ঘটনার স্মৃতিচারণ করেছেন।

রুবিনা খান জানান, নব্বইয়ের দশকে সরোজ খানের কোরিওগ্রাফিতে একটি গানের শুটিং করছিলেন কারিশমা কাপুর।

গানের দৃশ্য অনুযায়ী, বেশ কয়েকজন ব্যাকগ্রাউন্ড ড্যান্সার (ছেলে ও মেয়ে) সেটের একটি গাছের ডালে লুকিয়ে ছিলেন।

শট চলার সময় হঠাতই গাছের একটি ডাল ভেঙে যায় এবং ওপর থেকে এক তরুণ নৃত্যশিল্পী সরাসরি কারিশমা কাপুরের গায়ের ওপর এসে পড়েন। আচমকা এই পতনে বেশ ভালোই চোট পান কারিশমা।

এই ঘটনার পর বলিউডের এই দুই প্রভাবশালী ব্যক্তিত্ব সত্যিই আর কখনো কোনো গানে একসঙ্গে কাজ করেননি।

যদিও সরোজ খান তাঁর জীবদ্দশায় এই ফাটল নিয়ে প্রকাশ্যে কখনো কাদা ছোড়াছুড়ি করেননি।

তবে ২০২০ সালে সরোজ খানের মৃত্যুর পর কারিশমা কাপুর তাঁর সঙ্গে কাটানো পুরনো দিনের একটি সাদা-কালো ছবি শেয়ার করে শ্রদ্ধা জানিয়েছিলেন।

সেখানে তিনি লিখেছিলেন, “সত্যম হলে আপনার কাছ থেকে নাচ ও এক্সপ্রেশন শেখার সেই অন্তহীন ঘণ্টাগুলোর কথা আমি কখনো ভুলব না।

আপনার শিক্ষাই আমাকে আজ এত দূর এনেছে। শান্তিতে ঘুমান মাস্টারজি।” সম্পর্ক যেমনই থাকুক, ড্যান্স গুরুর প্রতি সম্মান জানাতে ভোলেননি এই বলিউড ডিভা।