ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ, সায়েন্স ল্যাবে উত্তেজনা

Jaya Sarkar

প্রকাশ :সেপ্টেম্বর ২৭, ২০২৬

ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ, সায়েন্স ল্যাবে উত্তেজনা

অতিন বিশ্বাস: রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ (২৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায় এই উত্তেজনা ছড়ায়।

সংঘর্ষের কারণে সায়েন্স ল্যাব–নিউমার্কেট ও মিরপুর রোড এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

এ সময় শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।প্রতিবেদনে জানা যায়, সংঘর্ষের সময় শিক্ষার্থীরা একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে অবস্থান নেয়।

এদিকে, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এর আগেও সংঘর্ষ ও বিভিন্ন অপ্রীতিকর ঘটনার ঘটনা ঘটেছে। এসব ঘটনার ধারাবাহিকতায় আবারও দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়েছে।তবে সর্বশেষ সংঘর্ষের তাৎক্ষণিক কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আরো পড়ুন....

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা