রাবি হায়ার স্টাডি ক্লাবের উদ্যোগে পাবলিক স্পিকিং কর্মশালা অনুষ্ঠিত

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :সেপ্টেম্বর ২৬, ২০২৬

রাবি হায়ার স্টাডি ক্লাবের উদ্যোগে পাবলিক স্পিকিং কর্মশালা অনুষ্ঠিত

সৈয়দ আতিক ফয়সাল (রাবি প্রতিনিধি): রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) হায়ার স্টাডি ক্লাব (RUHSC)-এর উদ্যোগে দুই দিনব্যাপী পাবলিক স্পিকিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‎রাজশাহী বিশ্ববিদ্যালয় পাবলিক স্পিকিং অর্গানাইজেশনের (RUPSO)- সহযোগিতায় ২৫ ও ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ড. মমতাজ উদ্দিন আহমেদ একাডেমিক ভবনে আয়োজিত এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় পাবলিক স্পিকিং, যোগাযোগ দক্ষতা, আত্মবিশ্বাস বৃদ্ধি, শারীরিক অঙ্গভঙ্গি ও উপস্থাপনা দক্ষতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও ব্যবহারিক অনুশীলন করা হয়।

‎কর্মশালায় বক্তা ও প্রশিক্ষক ছিলেন, পাবলিক স্পিকিং EAD Talks এর প্রশিক্ষক ইফতেখার আলম ধ্রুব। তাঁর অভিজ্ঞতা ও কার্যকর দিকনির্দেশনার মাধ্যমে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
‎
ক্লাবের সভাপতি মো. শাহরিয়ার খান বলেন, “শিক্ষার্থীদের পাবলিক স্পিকিং ও যোগাযোগ দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এ আয়োজন। ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে আমরা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখব।”

‎‎কর্মশালায় অংশগ্রহণকারী অর্থনীতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ঋতু বলেন, “সেশনটি আমাদের পাবলিক স্পিকিংয়ে আত্মবিশ্বাস বাড়াতে এবং কার্যকরভাবে কথা বলতে অনেক সহায়তা করেছে।”

‎‎দুই দিনব্যাপী এই কর্মশালাতে শিক্ষার্থীদের উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়। শিক্ষার্থীদের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে সংগঠনটির দায়িত্বপ্রাপ্তরা।

আরো পড়ুন...

তুরস্ককে ১–০ গোলে হারিয়েছে ফ্রান্স