সারিকা জাহান: উয়েফা নেশনস লিগের নতুন মৌসুমে জয় দিয়ে শুরু করেছে ফ্রান্স।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তুরস্ককে ১–০ গোলে হারিয়েছে ফ্রান্সকোকায়েলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও কোনো দলই জালের দেখা পায়নি। তুরস্ক নিজেদের মাঠে আক্রমণাত্মক থাকার চেষ্টা করলেও ফ্রান্স বল দখল ও আক্রমণ গড়ে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়।বিরতির পর ম্যাচের ৫৪তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল।
মাইকেল ওলিসের কাছ থেকে বল পেয়ে এমবাপ্পে ডান পায়ের শটে তুরস্কের গোলরক্ষককে পরাস্ত করেন। এই গোলেই এগিয়ে যায় ফ্রান্স।তবে গোল করার কিছুক্ষণ পরই চোটের কারণে মাঠ ছাড়তে হয় এমবাপ্পেকে। ৫৯তম মিনিটে তাকে তুলে দেজিরে দোয়েকে মাঠে নামান ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান। ফ্রান্সের কোচ হিসেবে এটিই ছিল জিদানের প্রথম ম্যাচ।এমবাপ্পের গোলটি ছিল ফ্রান্সের জার্সিতে তার ৬৭তম।
জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় নিজের অবস্থান আরও শক্ত করেন এই তারকা ফরোয়ার্ড।
শেষ দিকে সমতা ফেরানোর চেষ্টা করে তুরস্ক। আর্দা গুলের নেতৃত্বে স্বাগতিকরা কয়েকটি আক্রমণও তৈরি করে। তবে ফ্রান্সের রক্ষণভাগ শেষ পর্যন্ত তুরস্কের আক্রমণ ঠেকিয়ে দেয়। ম্যাচের শেষ দিকে তুরস্কের গোলরক্ষক উগুরজান চাকির লাল কার্ড দেখায় স্বাগতিকদের চাপ আরও কঠিন হয়ে পড়ে।
ম্যাচের পরিসংখ্যানে দুই দলই ৫০ শতাংশ করে বল দখলে রাখে। তুরস্ক গোলমুখে তিনটি শট লক্ষ্যে রাখতে পারে, আর ফ্রান্সের লক্ষ্যে থাকা শট ছিল চারটি।এই জয়ে নেশনস লিগের প্রথম ম্যাচ থেকেই তিন পয়েন্ট পেল ফ্রান্স। গ্রুপের পরবর্তী ম্যাচে তারা ২৮ সেপ্টেম্বর বেলজিয়ামের মুখোমুখি হবে।














