ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রীর

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :সেপ্টেম্বর ২২, ২০২৬

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রীর

জয়শ্রী রানী: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এই সফরকালেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর সুবিধাজনক সময়ে বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ বিষয়ে পররাষ্ট্র সচিব সাংবাদিকদের জানান, দুই নেতার মধ্যে বৈঠকের বিষয়টি এখনো পুরোপুরি চূড়ান্ত না হলেও সব ধরনের সম্ভাবনাই খোলা রাখা হয়েছে। তিনি বলেন, "এটি একটি চলমান প্রক্রিয়া। এখনো ঘোষণা করা হয়নি, এমন কোনো কর্মসূচিও পরে যুক্ত হতে পারে। সুতরাং সব অপশনই খোলা রয়েছে।"

এর আগে গত ৫ সেপ্টেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও একই ইঙ্গিত দিয়ে জানিয়েছিলেন, "নতুন বাংলাদেশের অগ্রযাত্রার" বার্তা নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আর সেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকের একটি সম্ভাবনা তৈরি হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কে পৌঁছানো প্রধানমন্ত্রী তাঁর সফরকালে জাতিসংঘের একাধিক উচ্চপর্যায়ের বৈঠক ও অনুষ্ঠানে অংশ নেবেন। এই সফরে সীমিত সংখ্যক প্রতিনিধিদল নিয়ে যাওয়া এবং রাষ্ট্রীয় ব্যয় সংযমের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে সরকার, যার মাধ্যমে কৃচ্ছ্রসাধনের একটি বার্তা দিতে চাইছে তারা।

উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের সঙ্গে বিএনপির ইতিহাসে একাধিক গুরুত্বপূর্ণ অধ্যায় জড়িয়ে আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮০ সালে সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে ভাষণ দিয়েছিলেন, আর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৯৩, ২০০২ ও ২০০৫ সালে সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন। এই ধারাবাহিকতায় তারেক রহমানের এবারের অংশগ্রহণ ও সম্ভাব্য ট্রাম্প বৈঠক রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
mofa.gov.bd

সফরে প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গেও একটি দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে জানা গেছে, যা নিউইয়র্ক স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত আধা ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরো পড়ুন....

চট্টগ্রামে ৮২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেফতার