লোহাগাড়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ব্যবসায়ী-নাগরিকদের মানববন্ধন

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :সেপ্টেম্বর ১৮, ২০২৬

লোহাগাড়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ব্যবসায়ী-নাগরিকদের মানববন্ধন

মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সোহান,চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় ঘন ঘন লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন সড়কে এ কর্মসূচি পালন করেন লোহাগাড়া উপজেলার সর্বস্তরের ব্যবসায়ী, দোকান মালিক সমিতি ও সচেতন নাগরিক সমাজ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত কয়েক সপ্তাহ ধরে লোহাগাড়ায় অসহনীয় লোডশেডিং চলছে। দিনে-রাতে ৮ থেকে ১০ বার বিদ্যুৎ আসা-যাওয়া করছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বিশেষ করে ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও ফ্রিজিং ব্যবসা চরম ক্ষতির মুখে পড়েছে।

বক্তারা আরও বলেন, সামান্য বৃষ্টি বা বাতাস হলেই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। দ্রুত সময়ের মধ্যে লোহাগাড়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন বাজার কমিটির সদস্য ও সর্বস্তরের জনসাধারণ। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিলও অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন...

লোহাগাড়া-লামায় তিন প্রতিষ্ঠানে ৩০টি কুরআন বিতরণ