মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সোহান,চট্টগ্রাম প্রতিনিধি: সমন্বিত পুলিশিংয়ের মাধ্যমে জনসেবার মানোন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন ইউনিটের ইনচার্জদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩ সেপ্টেম্বর সকাল ১১.০০ ঘটিকায় নগরীর লালদিঘী তে অবস্থিত সিএমপি কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশের আইজিপি জনাব মোঃ আলী হোসেন ফকির মহোদয়ের নির্দেশনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার *জনাব হাসান মোঃ শওকত আলী ।
সভায় পুলিশের বিভিন্ন ইউনিটের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও তথ্য আদান-প্রদান বৃদ্ধি, দায়িত্ব পালনে সমন্বয় আরও জোরদার এবং সমন্বিত পুলিশিংয়ের মাধ্যমে জননিরাপত্তা ও জনসেবার মান আরও উন্নত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে পেশাদারিত্ব ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে নিজ নিজ দায়িত্ব পালনের ওপর নির্দেশনা দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ),জনাব মো: হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব শেখ শরীফুল ইসলাম ,(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত),অতিরিক্ত ডিআইজি, ৯ এপিবিএন, চট্টগ্রাম জনাব মোহাম্মদ সামছুল ইসলাম আকন্দ, লেফটেন্যান্ট কর্নেল জনাব মো. মোস্তাফিজুর রহমান, সিও, র্যাব-৭, চট্টগ্রাম।
এছাড়া সভায় সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং চট্টগ্রাম জেলা পুলিশ, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, পিবিআই, সিআইডি, হাইওয়ে পুলিশ, টুরিস্ট ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ইউনিট ইনচার্জগণ উপস্থিত ছিলেন।













