বিয়েবাড়ির আলোকসজ্জা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেশনকর্মীর মৃত্যু

shohrab russel

প্রকাশ :সেপ্টেম্বর ৬, ২০২৬

বিয়েবাড়ির আলোকসজ্জা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেশনকর্মীর মৃত্যু

মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সোহান, চট্টগ্রাম প্রতিনিধি:

আনন্দের আয়োজনকে ঝলমলে করতে গিয়ে নিজের জীবনের আলোই নিভে গেল। বিয়েবাড়ির আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন ডেকোরেশনকর্মী সাইফুল ইসলাম (২৫)।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের নুন্যারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল একই ইউনিয়নের মিয়াজিপাড়া এলাকার বাসিন্দা এবং ডেকোরেশন ব্যবসায়ী নুরুল আবছারের ছেলে।

যেভাবে ঘটল দুর্ঘটনা
স্থানীয় সূত্র জানায়, নুন্যারপাড়ার ওসমানের বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। বাড়ির আলোকসজ্জার কাজে ব্যস্ত ছিলেন সাইফুলসহ আরও কয়েকজন কর্মী। কাজের একপর্যায়ে বৈদ্যুতিক ওয়্যারিং লাইনে ত্রুটি দেখা দেয়। সেটি ঠিক করতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হন সাইফুল।

সহকর্মী ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিয়েবাড়িতে শোক
সাইফুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তেই বদলে যায় বিয়েবাড়ির চিত্র। যে বাড়িতে নতুন জীবনের আনন্দ উদযাপনের প্রস্তুতি চলছিল, সেখানে নেমে আসে শোকের ছায়া। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।

পুলিশের বক্তব্য
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, "বিয়েবাড়িতে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ডেকোরেশনকর্মীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

আরো পড়ুন...

বাড্ডায় ফার্নিচারের গোডাউনে ভয়াবহ আগুন