হেয়ারকাট বাতিলের দাবিতে চট্টগ্রামে কমিটি গঠন

shohrab russel

প্রকাশ :আগস্ট ২৮, ২০২৬

হেয়ারকাট বাতিলের গেজেটের দাবিতে চট্টগ্রামে সম্মিলিত ইসলামি ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সোহান, চট্টগ্রাম প্রতিনিধি: সম্মিলিত ইসলামি ব্যাংকের আমানতকারীদের ন্যায্য দাবি আদায় এবং

"হেয়ারকাট বাতিলের ঘোষণা গেজেট আকারে প্রকাশ"-এর দাবিতে চট্টগ্রামে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

‘বাংলাদেশ ভুক্তভোগী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন’ চট্টগ্রাম বিভাগের উদ্যোগে আয়োজিত এক সভায় সেন্ট্রাল কমিটির নেতাদের উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হয়।

আজ (২৭ আগস্ট) চট্টগ্রামে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল।

নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মনজুরুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আজম উদ্দিন।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে এম. এ. কাদের, যুগ্ম আহ্বায়ক পদে খালেদ মোশাররফ রকেট ও এমডি আলম এবং যুগ্ম সচিব পদে এ.বি রনি।

কমিটির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিশিষ্ট আমানতকারীদের মধ্য থেকে মোট ২৭ জনকে এই কমিটির সম্মানিত সদস্য করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল আমানতকারীদের ন্যায্য দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, নতুন এই কমিটি চট্টগ্রামের সর্বস্তরের ভুক্তভোগী আমানতকারীদের ঐক্যবদ্ধ করবে এবং

হেয়ারকাট বাতিলের সরকারি ঘোষণা দ্রুততম সময়ে গেজেট আকারে প্রকাশের দাবিতে রাজপথে সক্রিয় ও জোরালো ভূমিকা পালন করবে।

নেতৃবৃন্দ আমানতকারীদের অধিকার আদায়ে সর্বস্তরের জনসাধন, গণমাধ্যমকর্মী ও ভুক্তভোগীদের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।

আরো পড়ুন...

চট্টগ্রামে গ্যাসের দূর্ভোগ