লাখো আশেকে রাসুলের ঢলে জনসমুদ্রে পরিণত নগরী, অংশ নেন ৮০ লক্ষ মুসল্লি

shohrab russel

প্রকাশ :আগস্ট ২৬, ২০২৬

লাখো আশেকে রাসুলের ঢলে জনসমুদ্রে পরিণত নগরী, এবার অংশ নেন ৮০ লক্ষ মুসল্লি

মোহাব্বত আব্দুল্লাহ মামুন সোহান, চট্টগ্রাম প্রতিনিধি

আজ বুধবার ১২ রবিউল আউয়াল বুধবার মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর পবিত্র জন্ম দিবস উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো বিশ্বের সর্ববৃহৎ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জশনে জুলুস।

ভোর থেকে নবী প্রেমে উদ্বেলিত লাখো লাখো আশেকে রাসুলের ঢল নামে চট্টগ্রাম নগরীতে।

পুরো চট্টগ্রাম আজ জনসমুদ্রে পরিণত হয়। লাখো আশেকে রাসুলের ঢলে যেন জনসমুদ্রে পরিণত বন্দরনগরী।

এই জশনে জুলুসে অংশ নেন প্রায় ৮০ লক্ষ মুসল্লি।

বিভিন্ন জেলা-উপজেলা থেকে নবীর ভালোবাসায় ছুটে আসা মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে নগরীর অলিগলি।

এবারের জুলুসে প্রায় ৮০ লক্ষ মুসল্লি অংশগ্রহণ করেছেন বলে ধারণা করা হচ্ছে। সবুজ পতাকা, নারায়ে রিসালাত ও মারহাবা ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে পুরো নগরী।

জুলুসে সদারত করেন আঞ্জুমান-ই-রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের চেয়ারম্যান, পীরে বাঙ্গাল আল্লামা সাবের শাহ (মা.জি.আ)।

নবীর আগমনে খুশি উদযাপন করতে রাস্তার দুই পাশে নির্মাণ করা হয় তোরণ ও প্যান্ডেল।

আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় বিশ্বের সর্ববৃহৎ এই জশনে জুলুস।

আরো পড়ুন....

লোহাগাড়ার চুনতীতে শুরু হলো ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী সা. মাহফিল