সৈয়দ আতিক ফয়সাল (রাবি প্রতিনিধি)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে।
নবনিযুক্ত সহকারী প্রক্টরগণ আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে দায়িত্বে যোগদান করেছেন।
তাঁরা হলেন সংস্কৃত বিভাগের অধ্যাপক ড. শেখ মো. নূরুজ্জামান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক মো. ফিরোজ হোসেন এবং গণিত বিভাগের প্রভাষক মো. শফিক উল্লাহ ।
উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এসব নিয়োগ প্রদান করেন।
এসময় অন্যদের মধ্যে দর্শন বিভাগের সভাপতি প্রফেসর মো. আরিফুল ইসলাম,
জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, পরিবহন দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আব্দুল মান্নান, প্রফেসর মো. মজিবুর রহমান (দর্শন বিভাগ),
প্রফেসর এ নাইম ফারুকী (ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগ), সহকারী প্রক্টর প্রফেসর মো.
গিয়াস উদ্দিন আহমেদ, প্রফেসর মুহা. রফিকুল ইসলাম ও প্রফেসর মুহা. বিলাল হুসাইন উপস্থিত ছিলেন।













