মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সোহান: ধর্মপ্রাণ মানুষের মিলনমেলা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী সা. মাহফিল।
যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহমদ রহ. শাহ্ সাহেব কেবলা চুনতী প্রবর্তিত এই মাহফিলের এবারের আয়োজন ঘিরে পুরো এলাকায় বিরাজ করছে ধর্মীয় আমেজ।
মঙ্গলবার ২৫ আগস্ট চুনতী শাহ্ মঞ্জিল সীরত ময়দানে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মাহফিলের প্রথম দিনের কার্যক্রম শুরু হয়।
পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাসুদ হাসান কামাল ফায়াজ ও মুহাম্মদ আব্দুল আহাদ।
এরপর না’আতে রাসূল সা. পেশ করেন তাকরিম খান ছিদ্দিকী, তালহা বিন দাউদ আদিব ও আহসান উল্লাহ তামিন।
দুই পর্বে অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন মাহফিল মোতাওয়াল্লী কমিটির সভাপতি মাওলানা মুহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ ও সলিমা সিরাজ মহিলা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হামেদ হাসান।
মাহফিলের উদ্বোধন করেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ড. সাইয়েদ মুহাম্মদ আবু নোমান।
চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইনের সঞ্চালনায় আলোচনায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ সা. এর পবিত্র জীবন,
আদর্শ ও সীরাতের বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনায় উঠে আসে রাসূল সা. এর জন্মবৃত্তান্ত, নবুয়্যতপূর্ব জীবন, শৈশব-কৈশোর, পারিবারিক ও সামাজিক অবস্থান।
‘মুহাম্মদুর রাসূলুল্লাহ সা. এর জন্মবৃত্তান্ত ও পরিবারের সামাজিক অবস্থান’ বিষয়ে আলোচনা করেন কক্সবাজার তাফহিমুল কুরআন আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা জয়নুল আবেদীন।
‘পূর্ববর্তী নবী-রাসূলগণের ভবিষ্যদ্বাণী’ নিয়ে আলোচনা করেন চকরিয়া মিশকাতুল মিল্লাত দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা আশরাফুল মোস্তফা বিন নুরী।
এছাড়া বক্তব্য রাখেন লোহাগাড়া বড়হাতিয়া এশাআতুল উলুম ফাযিল মাদ্রাসার প্রভাষক হাফেজ মাওলানা মাহের শামস,
চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা রফিক উল্লাহ মিয়াজি
এবং লোহাগাড়া আমিরাবাদ সুফিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাদত হোসাইন।
বক্তারা আহলে বায়ত ও সাহাবায়ে কেরামের মর্যাদা, ওহী নাজিলের সূচনা ও তৎকালীন আরব সমাজের প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
মাহফিলে উপস্থিত ছিলেন মাহফিল মোতাওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত,
আবু তাহের, ইসমাইল মানিক, এইচ. এম. মাহাবুবুল হক, আব্দুশ শুকুর,
মাওলানা মাহমুদুল হক, মাওলানা মমতাজ, মাওলানা ওলিউদ্দিন মোহাম্মদ, শাহজাদা তৈয়বুল হক বেদার, সাইফুউদ্দিন মোহাম্মদ তারেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পেশ কালাম পরিবেশন করেন মাওলানা হাফিজুল ইসলাম নিজামী।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার দোকান মালিক ফেডারেশনের সাবেক সভাপতি মুস্তাক আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন।
উল্লেখ্য, ১৯৬৯ সাল থেকে চুনতীতে নিয়মিতভাবে এই ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক সীরাতুন্নবী সা. মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে।
দেশ-বিদেশের লাখো মুসলমানের অংশগ্রহণে এটি দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ।
আরো পড়ুন...
উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণ হরি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সভা অনুষ্ঠিত













