সৈয়দ আতিক ফয়সাল (রাবি প্রতিনিধি): রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে।
আজ সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম।
প্রতিযোগিতা উদ্বোধন করে উপাচার্য অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
উদ্বোধনী দিনে আজ আরবী বনাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মধ্যে খেলায় আরবী বিভাগ ১-০ গোলে
এবং ইসলামিক স্টাডিজ বনাম মনোবিজ্ঞান বিভাগের মধ্যে খেলায় টাইব্রেকারে মনোবিজ্ঞান বিভাগ বিজয়ী হয়।আয়োজক সূত্রে জানা যায়,প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে ৬০ টি বিভাগ ও ছাত্রীদের গ্রুপে ২০টি বিভাগের ফুটবল দল অংশ নিচ্ছে।
এ বিষয়ে শরীরচর্চা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোসা. রোকসানা বেগম বলেন, এবার আন্তঃবিভাগ ফুটবলে ৬০ টি দল অংশগ্রহণ করবে।
ছাত্রীদের গ্রুপে ২০টি বিভাগ অংশগ্রহণ করবে। এবছর যেকোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে খেলা চলাকালীন সময়ে মাঠে কাউকে প্রবেশ করতে দিচ্ছি না।
গ্যালারিতে বসেই সবাই খেলা উপভোগ করবে।এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম,উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ ও কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান।
আন্তঃবিভাগ গেমস্ সাব-কমিটির সভাপতি জীববিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর মো. গোলাম মোর্ত্তুজার সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে হল প্রাধ্যক্ষ ও বিভাগীয় সভাপতিবৃন্দ, ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম,
জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামানসহ বিশিষ্ট শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।













