মন্ত্রিসভায় নতুন ২ মুখ

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :আগস্ট ২০, ২০২৬

মন্ত্রিসভায় নতুন ২ মুখ

জয়শ্রী সরকার: মন্ত্রিসভায় নতুন ২ মুখ।  ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন ও শপথ গ্রহণের সাথেই মন্ত্রিসভায় নতুন দুটি নাম যুক্ত হতে চলেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের কোনো রদবদল না হলেও যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ।

সরকারি উচ্চপর্যায়ের সূত্র অনুযায়ী, এই দুই নাম ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী

এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। Bangladesh Election Commission

জানা গেছে, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী

এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ আসন থেকে এক লাখ ৪২ হাজার ৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হন শামীম কায়সার লিংকন।

তাকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার বিষয়টি নিয়ে গত কয়েক দিন ধরেই আলোচনা চলছিল।

মন্ত্রিপরিষদের একজন প্রভাবশালী সদস্য জানিয়েছেন, এই দুজনকে মন্ত্রিসভায় যুক্ত করার সিদ্ধান্ত হয়ে গেছে

এবং তাদের নাম ও মন্ত্রণালয় চূড়ান্ত। তবে বিষয়টি নিয়ে জানতে চাইলে সাচিং প্রু জেরী নিজে বলেন, এ সম্পর্কে তার কিছু জানা নেই।

একই কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনও তিনি বলেন, এ বিষয়ে তার কিছুই জানা নেই এবং মন্ত্রিপরিষদসচিব এ ব্যাপারে বলতে পারবেন।

গত বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ।

সংবিধান অনুযায়ী নির্বাচনের তিন কার্যদিবসের মধ্যে নতুন রাষ্ট্রপতিকে শপথ নিতে এবং

২১ আগস্ট শুক্রবার এই শপথ অনুষ্ঠান হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নতুন এই দুই মন্ত্রী-প্রতিমন্ত্রীও নতুন রাষ্ট্রপতির কাছ থেকেই শপথ নেবেন বলে সূত্রে জানা গেছে।

এ বিষয়ে প্রজ্ঞাপন আগামী ২০ আগস্ট অথবা রাষ্ট্রপতির শপথের ঠিক আগে জারি হতে পারে।

উল্লেখ্য, মন্ত্রিপরিষদে যুক্ত হওয়া নিয়ে আরও বেশ কয়েকজনের নাম আলোচনায় ছিল, তবে এই ধাপে শুধু এই দুজনের নামই চূড়ান্ত হয়েছে।

শপথের সুনির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্তভাবে ঘোষণা করা হয়নি; রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল সম্পূর্ণ হওয়ার পরই তারিখ নির্ধারণ করা হবে বলে সরকারি সূত্র জানিয়েছে।

আরো পড়ুন…..

ভূমি সেবা ও উত্তরাধিকার বণ্টন সহজকরণে দেশী দুই ডিজিটাল প্ল্যাটফর্ম