রাবির অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :আগস্ট ১৯, ২০২৬

রাবির অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

সৈয়দ আতিক ফয়সাল (রাবি প্রতিনিধি): রাবির অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর বিশিষ্ট কীটতত্ত্ববিদ ড. মাহতাব আলী(৭৮) মৃত্যুবরণ করেছে।

অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যুতে  উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম

ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ গভীর শোক প্রকাশ করেছেন।
‎
‎ড. মাহতাব আলী আজ বুধবার (১৯ আগস্ট) ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন রাবিতে মরহুমের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
‎
‎তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন।

আজ বাদ এশা রাবি কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ শেষে রাবি গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে।
‎
‎মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্র রেখে গেছেন। বাংলাদেশে মৌচাষের উন্নয়ন,

প্রসার ও বানিজ্যিক উৎপাদনে তিনি পথিকৃতের ভূমিকা পালন করেছেন।

-প্রেসপয়েন্টবিডি/শিক্ষা

আরো পড়ুন…..

রাবিতে গাউসিয়া বাংলাদেশের কমিটি প্রকাশ