‘জীবন একটা কৌতুক’: সমালোচকদের জবাব দিলেন নেইমার

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :জুলাই ২৬, ২০২৬

‘জীবন একটা কৌতুক’: সমালোচকদের জবাব দিলেন নেইমার

খেলাধুলা ডেস্ক: ‘জীবন একটা কৌতুক’: সমালোচকদের জবাব দিলেন নেইমার।

মাঠে হোক কিংবা মাঠের বাইরে, আলোচনা-সমালোচনার কেন্দ্রে প্রায় দেখা মেলে ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র।

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে ক্লাব ফুটবলে ফিরেছেন নেইমার জুনিয়র। তবে মাঠে ফেরার আগেই নতুন এক বিতর্কে জড়িয়ে পড়েছেন ব্রাজিলের এই তারকা খেলোয়াড়।

আবারও বিতর্কের মুখে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

কোপা সুদামেরিকানার গুরুত্বপূর্ণ ম্যাচে ক্লাবের হয়ে মাঠে না নেমে একই রাতে পোকার (Poker) টুর্নামেন্টে অংশ নেওয়ায় তাঁকে নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়।

ভেনেজুয়েলার দল উনিভেরসিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের প্লে-অফ ম্যাচ চলাকালে সাও পাওলোতে আয়োজিত 'BSOP Winter' পোকার টুর্নামেন্টে দেখা যায় নেইমারকে।

ম্যাচটি ৪-১ ব্যবধানে জিতলেও, দলের খেলার দিন নেইমারের পোকার খেলার ছবি ছড়িয়ে পড়তেই ফুটবলপ্রেমীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।

বিতর্ক বাড়তে থাকলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে চারটি ছবি প্রকাশ করেন নেইমার।

মন্তব্য করার সুযোগ বন্ধ রেখে তিনি লেখেন, ‘জীবন একটা তামাশা বা (Life is a joke)।।’

অনেকের মতে, চলমান সমালোচনার প্রতি এটি ছিল তার সংক্ষিপ্ত জবাব।

বিষয়টি নিয়ে পরবর্তীতে আরও একটি বার্তায় তিনি জানান, সকালে দলের নির্ধারিত অনুশীলনে তিনি অংশ নিয়েছিলেন।

ক্লাব কর্তৃপক্ষের থেকে অনুমতি নিয়েই তিনি ওই সময় কাটাতে গিয়েছিলেন।

সমালোচকদের প্রতি জবাবে তিনি বলেন, অন্যের বিষয় নিয়ে অযথা মন্তব্য না করে সবাই যেন নিজ নিজ কাজে মনোযোগ দেন।

বিতর্ক বাড়লেও নেইমারের পক্ষেই অবস্থান নিয়েছে তাঁর ক্লাব সান্তোস।

পরপর কয়েকটি ম্যাচ চলায় এবং নেইমারের ইনজুরি পরবর্তী শারীরিক সুস্থতার কথা ভেবেই তাঁকে ওই ম্যাচে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

দীর্ঘ ভ্রমণের ধকল থেকে দূরে রাখতে তাকে ক্লাবের অনুশীলন সেন্টারে রেখে কন্ডিশনিং কাজ করানোর পরিকল্পনা আগে থেকেই করা ছিল বলে জানান দলের কোচ।

-প্রেসপয়েন্টবিডি/প্রযুক্তি

আরো পড়ুন..... Claude AI বনাম ChatGPT: ২০২৬ সালের সেরা এআই অ্যাসিস্ট্যান্ট কোনটি?

Google AdSense কী এবং এটি কীভাবে কাজ করে?