জাতীয় ডেস্ক: প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানিয়েছে সৌদি যুবরাজ ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া।
আমন্ত্রণপত্রে উল্লেখ ছিলো প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানিয়েছে সৌদি যুবরাজ ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এক সংবাদ সম্মেলনে মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সৌদি যুবরাজ ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন
এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আমন্ত্রণ গ্রহণও করেছেন। আমার ব্রাজিল যাত্রা শেষ: নেইমার
তবে সফরের তারিখ এখনো নির্ধারণ হয়নি। পারস্পরিক আলোচনার মাধ্যমে সুবিধাজনক সময়ে সফরের সময়সূচি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির আরো জানান, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানও বাংলাদেশ সফরে আগ্রহী বলে আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া জানিয়েছেন।
সুবিধাজনক সময়ে তিনি বাংলাদেশ সফর করতে চান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌসি সফরের কথা জিজ্ঞেস করলে তিনি জানান যে, চূড়ান্ত তারিখ এখনো নির্ধারণ করা হয়নি তবে সম্ভবত গ্রীষ্মকাল শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী সৌদি আরব সফরে যেতে পারেন।
-প্রেসপয়েন্টবিডি/জাতীয়/













