খেলাধুলা ডেস্ক: আমার ব্রাজিল যাত্রা শেষ: নেইমার জুনিয়র।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এ সোমবার (৭ জুন) অনুষ্ঠিত ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচে ১-২ গোলে নরওয়ের কাছে হেরে এমন কথা বলেন নেইমার।
নেইমার বলেন, ব্রাজিল জাতীয় দলের হয়ে এটাই তার শেষ বিশ্বকাপ।
বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে তিনি ও তার সতীর্থরা ছিটকে যাওয়ার পর তিনি এই ঘোষণা দেন।
ফুটবল জগতে আমার শুরুটাও এখানে (মেটলাইফ স্টেডিয়ামে) এবং শেষটাও এখানেই! আমার ব্রাজিল যাত্রা শেষ, অশ্রুসিদ্ধ চোখে এমন কথা বলেছেন নেইমার জুনিয়র।
ব্রাজিল জাতীয় দলের একজন ফরোয়ার্ড হিসেবে তাকে আধুনিক বিশ্বের উদীয়মান ফুটবলারদের মধ্যে অন্যতম মনে করা হয়।
নেইমার ১৯ বছর বয়সে ২০১১ এবং ২০১২ সালে দক্ষিণ আমেরিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন এই ফুটবল তারকা।
২০১০ সালের ১০ই আগস্ট ব্রাজিলের হয়ে নেইমার তার প্রথম ম্যাচ খেলেন।
নরওয়ের বিপক্ষে আনুমানিক ৬৬ মিনিটের পর বদলি হিসাবে কোচ কার্লো আনচেলত্তি নেইমারকে মাঠে নামান।
শেষ মুহূর্তে পেনাল্টি কিক থেকে গোল করেন তিনি।

দীর্ঘ দিন ধরে ডান পায়ের কাফ মাসলে চোটের কারণে নেইমার টুর্নামেন্টে ব্রাজিলের পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র দুটিতে খেলতে পেরেছিলেন।
গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষেও তিনি ১৫ মিনিটের জন্য মাঠে ছিলেন।
এক দশকেরও বেশি সময় ধরে ব্রাজিলের সেরা এই খেলোয়াড় সাম্প্রতিক বছরগুলোতে চোটের কারণে মন্থর হয়ে পড়েছিলেন যার ফলে তার ফুটবল প্রভাব সীমিত হয়ে গেছিল।
দেশটি এখন একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে পরবর্তী প্রজন্ম দায়িত্ব গ্রহণ করছে।
হাতে ট্রফি তোলার স্বপ্ন এখানেই ইতি টানলো।
নেইমারের বিদায়ে শেষ হলো ব্রাজিল ফুটবলের এক বর্ণময় অধ্যায়।
-প্রেসপয়েন্টবিডি/খেলাধুলা/













