বিনোদন ডেস্ক: আসন্ন সিনেমা ‘চৌহান’ এর শিরোনাম নিয়ে সমালোচনার মুখে ভারতীয় অভিনেতা অজয় দেবগন।
ভারতের ক্ষত্রিয় পরিষদ মূলত এমন একটি প্রতিষ্ঠান যা ক্ষত্রিয় বংশের ব্যক্তিবর্গ দ্বারা পরিচালিত।
তারা নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে উক্ত সিনেমায় রাজপুত ইতিহাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে।
একটি কঠোর বিবৃতিতে সংগঠনটি সিনেমার জন্য চৌহান বংশের নাম আত্মসাৎ করার প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে।
সোমবার (২৯ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (পূর্বে টুইটার) একটি বিবৃতি জারি করে চলচ্চিত্রটির নির্মাতাদের সমালোচনা করেছেন
এবং অভিযোগ করেছেন যে এই প্রকল্পটি "নির্বাচনী বা আদর্শগত উদ্দেশ্যে" তথা রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
তারা আরো লেখেন, আসন্ন চলচ্চিত্র ‘চৌহান’-এ জন্য চৌহান বংশের নাম ব্যবহার করার তীব্র নিন্দা জানাই।
রাজপুত ইতিহাস কোনো রাজনৈতিক হাতিয়ার নয়।

চৌহানদের ঐতিহ্য রাজপুত ইতিহাসের অংশ, নির্বাচনী আখ্যান বা বহিরাগত শক্তির তৈরি বিতর্কের অংশ নয়।
আদর্শগত উদ্দেশ্যে রাজপুত পরিচয়কে অস্ত্র হিসেবে ব্যবহার করার প্রতিটি প্রচেষ্টাকে আমরা প্রত্যাখ্যান করি।
রাজপুত পরিচয়কে আবারও একটি রাজনৈতিক আখ্যানে টেনে আনা হচ্ছে বলেও মন্তব্য করে সংগঠনটি।
চৌহান বংশের নাম আত্মসাৎ করায় নির্মাতা নীরজ যাদব এবং অভিনেতা অজয় দেবগনের প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়ে ক্ষত্রিয় পরিষদ বলে, চৌহানরা একটি ঐতিহাসিক রাজপুত (ক্ষত্রিয়) বংশ,
যাদের ঐতিহ্য ইতিহাসের অংশ, কোনো দলীয় প্রচারণা
বা গণমাধ্যমে তৈরি বিতর্কের অংশ নয়। তৃতীয় বিয়ের গুঞ্জনে আমির খান
সিনেমার পটভূমি:
এই ছবির মাধ্যমে অজয় দেবগন এক নতুন অবতারে তাঁর অ্যাকশনে ফিরছেন।
সিনেমার শিরোনাম ঘোষণার ভিডিওটি দর্শকদের এই রাজনৈতিক অ্যাকশন থ্রিলারের জগতের প্রথম ঝলক দেখিয়েছে।
টিজারটি কাশ্মীরের উত্তাল পটভূমিতে শুরু হয়,
যা সেখানকার চরম অস্থিরতার চিত্র তুলে ধরে এবং জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে পাথর ছোড়াছুড়ি ও সহিংস সংঘর্ষের বিশৃঙ্খল দৃশ্য দেখায়।
এই জাতীয় নিরাপত্তা সংকটের মাঝে, চৌহানকে এমন একজন ব্যক্তি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়,
যাঁকে বিদ্রোহ দমন করে অঞ্চলে শৃঙ্খলা ফিরিয়ে আনার এক বিপজ্জনক দায়িত্ব দেওয়া হয়েছে।
১ অক্টোবর ২০২৭-এ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এছাড়া জিও স্টুডিওস এবং কালার ইয়েলো ওটিটি প্রোডাকশনস দ্বারাও পরিবেশিত।
এটি পরিচালনা করেছেন নীরজ যাদব এবং প্রযোজক হিসেবে রয়েছেন জ্যোতি দেশপান্ডে, আনন্দ এল রাই ও হিমাংশু শর্মা।
প্রেসপয়েন্টবিডি/প্রযুক্তি/বিনোদন/













