আজ মাঠে নামছে ব্রাজিল-জাপান

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :জুন ২৯, ২০২৬

আজ মাঠে নামছে ব্রাজিল-জাপান

খেলাধুলা ডেস্ক: আজ মাঠে নামছে ব্রাজিল-জাপান।

ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড ৩২ এর নকআউট পর্বে বাংলাদেশি সময় সোমবার রাত ১১টায় মাঠে নামছে ব্রাজিল ও জাপান।

খেলাটি যুক্তরাষ্ট্রর হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এর আগে ব্রাজিল-জাপান মুখোমুখি হয়েছিলো ২০২৫ সালে একটি প্রীতি ম্যাচে।

সেখানে ব্রাজিল প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেও সেই লিড ধরে রাখতে পারেনি এবং জাপানের ভয়াবহ পারফরম্যান্সের কারণে শেষ পর্যন্ত ৩-২ গোলে পরাজিত হয় ব্রাজিল।

আজকের ম্যাচে ব্রাজিলের সম্ভাব্য একাদশ হলো:

১. আলিসন - ১৩. দানিলো, ৪. মার্কুইনহোস, ৩. জি. মাগালহেস, ১৬. ডি. সান্তোস - ৮. বি. গুইমারেস, ৫. ক্যাসিমিরো, ২০. এল. পাকেতা - ২৬. রায়ান, ৯. এম. কুনহা, ৭. ভিনিসিয়াস জুনিয়র ।

-প্রেসপয়েন্টবিডি/খেলাধুলা

আরো পড়ুন..... ফিফা বিশ্বকাপ: আয়োজক দেশ কি আসলে লাভবান?