এক হিন্দুর শেষকৃত্য সম্পন্ন করেছেন মুসলিম নারী

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :জুন ২৭, ২০২৬

হিন্দুর শেষকৃত্য সম্পন্ন করেছেন মুসলিম নারী

আন্তজার্তিক ডেস্ক: এক হিন্দুর ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন করেছেন এক মুসলিম নারী।

ভারতের কেরালা রাজ্যের কাসারগড় গ্রামে এক হিন্দু ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন করে মন জয় করেছেন এক মুসলিম নারী পঞ্চায়েতর সদস্য।

শুক্রবার (২৬ জুন) ভারতের কেরালা রাজ্যের কাসারগড় গ্রামে এই ঘটনাটি ঘটে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমের এক প্রতিবেদন থেকে জানা যায়, ক্যান্সারে আক্রান্ত হিন্দু ব্যক্তির মৃত্যুর পর তাঁর পরিবার মরদেহ গ্রহণ করতে অস্বীকৃতি জানায়,

ফলে কাসারগড়ের উফফলা (Uppala) এলাকার একটি শ্মশানে কাসারগড় জেলা পঞ্চায়েত সদস্য ইরফানা ইকবাল নামের এক মুসলিম নারী হিন্দু রীতি অনুযায়ী তার শেষকৃত্য সম্পন্ন করেন।

মৃত ব্যক্তি নারায়ণন (৬৪), মঞ্জেশ্বরমের চিগুরূপাদাভুর বাসিন্দা ছিলেন।

বুরকিনা ফাসো: ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ঘোষণা

প্রায় এক মাস ধরে ক্যান্সারের চিকিৎসা নেওয়ার পর বৃহস্পতিবার কোঝিকোড় সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে কাসারগোড় জেলা পঞ্চায়েতের উন্নয়ন চেয়ারপার্সন ইরফানা ইকবাল বলেন,

প্রায় এক মাস আগে এখানকার একটি দোকানের বারান্দায় নারায়ণনকে দুর্বল ও অনাহারী অবস্থায় পাওয়া গিয়েছিল।

শুক্রবার একটি ফেসবুক পোস্টে ইকবাল বলেন, "কোনো নিকটাত্মীয় আসেননি। আমি একজন কন্যা হিসেবে নারায়ণত্তনের শেষকৃত্য সম্পন্ন করেছি।

মানবতা ধর্ম ও রাজনীতির ঊর্ধ্বে।" তিনি বলেন যে, তিনি আরও পরিত্যক্ত বয়স্ক মানুষদের সহায়তা অব্যাহত রাখার আশা রাখেন।

বোরখা পরিহিত পঞ্চায়েত সদস্যের হিন্দু অন্ত্যেষ্টিক্রিয়া পালনের দৃশ্য শীঘ্রই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

ইকবাল আরও বলেন যে, তার সম্প্রদায়ের পক্ষ থেকে কোনো আপত্তি ছিল না,

কারণ তারা দাতব্য প্রতিষ্ঠানের অনাথ আবাসিকদের শেষকৃত্য নিজ নিজ ধর্মবিশ্বাস অনুযায়ী সম্পন্ন করে থাকে।

এদিকে, কংগ্রেসের প্রবীণ নেতা এবং কাসারগড় লোকসভা সাংসদ রাজমোহন উন্নীথান একটি ফেসবুক পোস্টে ইকবালকে "জনসেবার এক নতুন যুগের প্রতীক এবং আশার উৎস" হিসেবে বর্ণনা করেছেন।

-প্রেসপয়েন্টবিডি/শিক্ষা

আরো পড়ুন......

প্রথমবারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো প্রতিযোগিতা অনুষ্ঠিত