বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (সৈয়দ আতিক ফয়সাল): রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো প্রতিযোগিতা অনুষ্ঠিত।
আজ (২৭ জুন) শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জিমনেসিয়ামে খেলাটি উদ্বোধন করা হয়।
দুই দিনব্যাপী এই আয়োজনে আগামীকাল রোববার (২৮ জুন) বিকাল ৫ টায় খেলার সমাপনী ঘোষণা এবং পুরুষ্কার বিতরণ করা হবে।
প্রতিযোগিতায় দেশের ৭ টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছে।
এখানে অংশ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়,যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
এবং জাতীয় বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মামুনুর রশিদ
এবং কোষাধক্ষ্য প্রফেসর ড. মো. মতিয়ার রহমান। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন,প্রফেসর মো. আরিফুর রহমান। আপনার কেনো ইউকে বেছে নেয়া উচিত?
অনুষ্ঠানে উপস্থিত আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো প্রতিযোগিতা-২০২৬ এর সাংগঠনিক এবং অভ্যর্থনা কমিটির সদস্য-সচিব
এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোসা. রোকসানা বেগম বলেন," তায়কানডো খেলাটায় যেহেতু আমরা ন্যাশনালে যেয়ে রানার-আপ হয়েছিলাম তাহলে
যদি আমি এই খেলাটা নেয় তাইলে আমি চ্যাম্পিয়ন হবো অবশ্যই। যার কারণে এই খেলাটা আমি এখানে নিয়েছি।
কোনো ঝামেলা অরাজকতা ছাড়া আমি খেলেটা সম্পন্ন করার উদ্দেশ্য আমি খেলাটা নিয়েছি। বিভিন্ন জায়গায় খেলতে গিয়ে অনেক অরাজকতা হয়েছে।
কিন্তু খেলাধুলা তো একে অপরের বন্ধুত্বসুলভ আচরণের বহিঃপ্রকাশ।
কিন্তু দিন দিন খেলা যেন কেমন হয়ে যাচ্ছে। তাই আমরা এর থেকে বের হতে চাই। এবং বের হতে চাওয়ার কারণেই আমি খেলাটা এখানে নিয়েছি।
আমি সার্বক্ষণিক জানার চেষ্টা করছি কারো কোন সমস্যা হচ্ছে কিনা।
সবাই এখানে খেলতে এসে সন্তুষ্ট। খেলাটি দুই দিনব্যাপি অনুষ্ঠিত হবে এবং এবারে ৭ টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছে"।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের উপপরিচালক মো. কামরুজ্জামান চঞ্চল বলেন,"প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কানডো প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার আয়োজনে অর্থাৎ ব্যবস্থাপনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে শুরু হয়েছে।
এখনে মোট ৭ টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছে। ৮ টা ছেলে ওয়েট ক্যাটাগরতে এবং ৮ টা মেয়ে ওয়েট ক্যাটাগরিতে।
এখনো খেলা চলছে আশা করি কালকের মধ্যে আমরা সম্পন্ন করতে পারবো"।
আয়োজকরা প্রত্যাশা করেন, এই খেলার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মরক্ষার বিভিন্ন কৌশল সম্পর্কে অবগত হবে
এবং এই খেলাধুলার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ ঘটাতে চান।
-প্রেসপয়েন্টবিডি/শিক্ষা













