ভিটামিন ডি কেনো খাওয়া উচিত

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :জুন ২৫, ২০২৬

ভিটামিন ডি কেনো খাওয়া উচিত

ডেস্ক রিপোর্ট: ভিটামিন ডি আমাদের কেনো খাওয়া উচিত, ভিটামিন ডি এর মানব শরীরে কাজ কি তা নিয়েই বিস্তারিত জানবো।

ভিটামিন ডি হলো চর্বিতে দ্রবণীয় একটি সেকোস্টেরয়েড গ্রুপ যা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম 

ও ফসফেট এর আন্ত্রিক শোষণ এবং মানবদেহে বিভিন্ন জৈবিক প্রভাব সৃষ্টির জন্য দায়ী (উইকি)।

মানব শরীরের জন্য অত্যন্ত জরুরি একটি পুষ্টি উপাদান হলো ভিটামিন ডি যা শরীরকে সুস্থ ও রোগমুক্ত রাখতে সাহায্য করে।

কেনো ভিটামিন ডি খাওয়া উচিত:

সূর্যের আলো হলো ভিটামিন ডি-এর সবচেয়ে বড় উৎস, বিশেষ করে সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যকার রোদ।

এছাড়া চর্বিযুক্ত মাছ (যেমন: ইলিশ, রুই, সামুদ্রিক মাছ), ডিমের কুসুম, মাশরুম, কলিজা এবং ভিটামিন ডি ফোর্টিফাইড দুধ বা জুস থেকে এটি পাওয়া যায়।

এক গবেষণায় দেখা গেছে, ভিটামিন ডি সাপ্লিমেন্ট মোট কোলেস্টেরল এবং লো-ডেনসিটি লাইপোপ্রোটিন (LDL)-এর মাত্রা কমাতে সাহায্য করে, কিন্তু হাই-ডেনসিটি লাইপোপ্রোটিন (HDL)-এর মাত্রার উপর কোনো প্রভাব ফেলে না।

আরো এক গবেষণা থেকে জানা যায়, ভিটামিন ডি-এর ঘাটতি রয়েছে এমন ব্যক্তিরা কোলেস্টেরল নিয়ন্ত্রণে অন্যান্য ওষুধের পাশাপাশি ভিটামিন ডি সাপ্লিমেন্ট ব্যবহার করতে পারেন।

শরীরে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে এই ভিটামিন ডি। হাড়ের স্বাস্থ্যের উন্নতি করে এবং ফ্র্যাকচারের ঝুঁকি কমায়।

মানব শরীরে হাড়ের পাশাপাশি পেশির গঠনে এবং পেশিকে শক্তিশালী রাখতে ভিটামিন ডি সাহায্য করে।

ভিটামিন ডি কেনো খাওয়া উচিত

মানসিক স্বাস্থ্য ভিটামিন ডি:

এক গবেষণায় দেখা গেছে, মানুষের মেজাজের উপর ভিটামিন ডি এর ব্যাপক প্রভাব রয়েছে। বিষণ্নতা বা খিটখিটে মেজাজ নিয়ন্ত্রেণে সাহায্য করে।

ভিটামিন ডি এর অভাবে শরীরে সারাক্ষণ ক্লান্ত লাগা বা অলসতা দেখা দিতে পারে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি:

শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ডি এর কাজ অপরিসীম। শরীরের ক্ষতিকর ভাইরাস ও ব্যাক্টেরিয়া ধ্বংস করে।

ঠাণ্ডা, সর্দি-কাশি এবং শ্বাসকষ্টজনিত সংক্রমণের ঝুঁকি কমাতে এটি কার্যকরী ভূমিকা পালন করে।

কোলেস্টেরল কমাতে:

আরো এক গবেষণায় দেখা গেছে, যাদের শরীরে ভিটামিন ডি এর অভাব রয়েছে তাদের শরীরে কোলেস্টেরের মাত্র বেশি।

অন্যদিকে, যাদের শরঅরে পর্যাপ্ত ভিটামিন ডি আছে তাদের কোলেস্টেরের সমস্যা নেই।

হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি কমানো:

পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি গ্রহণ করলে উচ্চ রক্তচাপ, স্ট্রোক এবং হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায়। এছাড়া এটি শরীরে ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে টাইপ-২ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে।

ঘুম ভালো রাখতে:

গবেষণায় দেখা গেছে, রাতে ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করলে অনিদ্রায় ভোগা ব্যক্তিদের ঘুমের মান উন্নত হতে পারে।

দিনে দুই থেকে তিনবার ভিটামিন ডি গ্রহণ করলে তা আপনাকে সহজে ঘুমিয়ে পড়তে এবং দীর্ঘক্ষণ ঘুমিয়ে থাকতে সাহায্য করতে পারে।

সুতরাং, স্বাস্থ্যকর চর্বি আছে এমন খাবার খাদ্য তালিকায় যুক্ত করুন এছাড়া ,বাদাম, বীজ, মাছ
অ্যাভোকাডো ইত্যদিতে রয়েছে প্রচুর পরিমানে ডিটামিন ডি যা আপনার সুস্বাস্থ্য গঠনে ভূমিকা রাখবে।

-প্রেসপয়েন্টবিডি/স্বাস্থ্য

আরো পড়ুন......

বয়সের ওপর কফির প্রভাব: বলছে কি গবেষণা