উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণ হরি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সভা অনুষ্ঠিত

shohrab russel

প্রকাশ :আগস্ট ২৫, ২০২৬

উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণ হরি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সভা অনুষ্ঠিত

মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সোহান, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের ঐতিহ্যবাহী উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণ হরি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৪ আগস্ট (সোমবার) সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট এলাকার একটি স্থানীয় রেস্তোরাঁয় এই সভা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও ব্যাংকার মোহাম্মদ আবু সালেহ’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খোরশেদ আলম, ব্যাংকার এম আবদুল মান্নান, মুহাম্মদ রিয়াজ উদ্দিন ফারুকী, এনামুল হক, ইমতিয়াজ উদ্দিন, এম. আর. কে রুবেল, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ হেলাল উদ্দিন, নূর উদ্দীন, মিনার, মুন্তাসিরসহ বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করতে এবং সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে আগামী ৪ঠা সেপ্টেম্বর (শুক্রবার) বিকেল ৩টা ৩০ মিনিটে এ. পি হাই স্কুল প্রাঙ্গণে একটি সাধারণ সভা আহ্বানের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তারা বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের একটি শক্তিশালী পরিষদের মাধ্যমে বিদ্যাপীঠের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে হবে। বিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্যকে সমুন্নত রাখতে এবং আগামীতে বিভিন্ন উন্নয়নমূলক ও সমাজকল্যাণমূলক কর্মসূচি সফল করতে সকল ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান তারা।



আরো পড়ুন....

বাংলাদেশে প্রথম চাকরির বয়স: তারুণ্যের প্রত্যাশা ও কর্মজীবনের বাস্তবতা