সাতকানিয়ায় ৩ হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের লাখ টাকা জরিমানা

Jaya Sarkar

প্রকাশ :অক্টোবর ২, ২০২৬

মো: আব্দুল্লাহ মামুন সোহান,চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বেসরকারি হাসপাতালে অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে তিনটি হাসপাতালকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।প্রশাসন জানায়, মা ও শিশু হাসপাতালে লাইসেন্সের বৈধ কাগজ ছিল না, ছিল না মেডিকেল টেকনোলজিস্ট ও পর্যাপ্ত নার্স। এছাড়া হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনাও ছিল অত্যন্ত নাজুক। এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।অপরদিকে একই ধরনের অভিযোগে এলাইট হাসপাতাল ও আল হায়াত হাসপাতালকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আল শাহরিয়ার হৃদয় ও স্যানিটারি ইন্সপেক্টর সরওয়ার কামাল উপস্থিত ছিলেন।ইউএনও রাজীব দাশ পুরকায়স্থ বলেন, “বেসরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবার মান বজায় রাখতে এবং অবৈধ কার্যক্রম বন্ধে আমাদের নিয়মিত অভিযান চলবে।”