খেলাধুলা ডেক্স: খেলার জগতের সবচেয়ে রোমাঞ্চকর টুর্নামেন্ট শুরু হতে অপেক্ষার আর মাত্র কয়টা দিন। ইতোমধ্যে শুরু হয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপ দিন গণনা।
এবারের মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপটি শুধু ফুটবলীয় দিক থেকেই নয়, বরং অর্থনৈতিক দিক থেকেও ইতিহাসের সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে। সম্প্রতি ফুটবলভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট 'ট্রান্সফারমার্কেট' (Transfermarkt)-এর মূল্যায়নে উঠে এসেছে এবারের বিশ্বকাপের সবচেয়ে দামি বা মূল্যবান দলগুলোর (Most Valuable Squads) তালিকা।
সবচেয়ে দামি স্কোয়াডের তালিকায় সবাইকে ছাড়িয়ে শীর্ষে অবস্থান করছে বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম দল ফ্রান্স। ফ্রান্স স্কোয়াডের মূল্য ১.৫৩ বিলিয়ন ইউরো যা ফিফার অন্যান্য দলে চেয়ে প্রায় ১৬.৮ শতাংশ বেশি দামি।
ফুটবল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল জাতীয় দল হিসেবে রেকর্ড গড়তে ফ্রান্সের এই আকাশচুম্বী মূল্যের পেছনে সবচেয়ে বড় অবদান তাদের রিয়াল মাদ্রিদ সুপারস্টার কিলিয়ান এমবাপের যার একক বাজারমূল্যই প্রায় ২০০ মিলিয়ন ইউরো।

এছাড়া মাইকেল অলিসে (১৫০ মিলিয়ন ইউরো) এবং উইলিয়াম সালিবার মতো তারকাদের চড়া বাজারমূল্য ফরাসিদের শীর্ষস্থান ধরে রাখতে সাহায্য করেছে।
অন্যদিকে, সেরা দামি দলের তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে ইংল্যান্ড। ইংল্যার্ডের বাজার মূল্য ১.৩১ বিলিয়ন ইউরো। ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক আধিপত্য এবং স্কোয়াডে থাকা জুড বেলিংহাম, বুকায়ো সাকা ও ফিল ফোডেনের মতো তরুণ ও বিশ্বমানের পারফর্মারদের কারণে তাদের পুরো দলের মূল্য দাঁড়িয়েছে ১.৩১ বিলিয়ন ইউরো।
এবারের বিশ্বকাপের সবচেয়ে কম মূল্যের দল হিসেবে তালিকায় রয়েছে জর্ডান (১৬.৮৯ মিলিয়ন ইউরো)। মজার ব্যাপার হলো, বায়ার্ন মিউনিখের তারকা হ্যারি কেইনের একা বছরের বেতনের চেয়েও জর্ডানের পুরো দলের বাজারমূল্য কম।
শীর্ষ ১০ দামি দলের সংক্ষিপ্ত তালিকা:
| র্যাংক | দেশের নাম | স্কোয়াড মূল্য (ইউরোতে) |
| ১ | ফ্রান্স | ১.৫৩ বিলিয়ন |
| ২ | ইংল্যান্ড | ১.৩১ বিলিয়ন |
| ৩ | স্পেন | ১.২৬ বিলিয়ন |
| ৪ | পর্তুগাল | ১.০২ বিলিয়ন |
| ৫ | জার্মানি | ৯৯৮ মিলিয়ন |
| ৬ | ব্রাজিল | ৯১২.২ মিলিয়ন |
| ৭ | নেদারল্যান্ডস | ৮৩৭.২ মিলিয়ন |
| ৮ | আর্জেন্টিনা | ৮১৭.৫ মিলিয়ন |
| ৯ | নরওয়ে | ৬০১ মিলিয়ন |
| ১০ | বেলজিয়াম |













