বিনোদন ডেস্ক: ববি দেওল বর্তমানে তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা সময় উপভোগ করছেন।
‘অ্যানিমেল’, ‘আশ্রম’ এবং ‘দ্য বাস্টার্ডস অফ বলিউড’ কাজ করে বেশ প্রশংসা কুড়িয়েছেন।
এছাড়া বিজয় থালাপতির সাম্প্রতিক সিনেমা ‘নয়াগন’ এ কাজ করেও নাম কামিয়েছেন এই অভিনেতা।
বর্তমানে এই অভিনেতা ‘বন্দর’ ছবির মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন।
সম্প্রতি ‘আপ কি আদালত’ নামক এক ভারতীয় রিয়ারিটি শোতে এসে ববি তাঁর পেশাগত জীবনের অন্যতম কঠিন একটি অধ্যায়ের কথা স্মরণ করেন। ‘জব উই মেট’ ছবিটি হাতছাড়া হওয়ার কারণ বলেন।
এই ছবি তৈরিতে তিনি সক্রিয়ভাবে সাহায্য করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত এটি শহীদ কাপুরের কাছে চলে যায়।
ববি দেওল বলেন, ‘সোচা না থা’ সিনেমা দেখার পরই চলচ্চিত্র নির্মাতা ইমতিয়াজ আলীর সঙ্গে তাঁর প্রথম যোগাযোগ হয়
এবং তিনি তাঁদের একসঙ্গে কাজ করার ব্যাপারে নিশ্চিত হন।
ববি আরো বলেন, বিভিন্ন প্রোডাকশন হাউসের কাছে প্রজেক্টটি তুলে ধরছিলেন এবং কারিনা কাপুরকে এই প্রজেক্টে আনতে সাহায্যও করেছিলেন।
তবে, বেশ কয়েকবার বিলম্বের পর, অবশেষে একই পরিচালক এবং নায়িকাকে নিয়ে সিনেমাটির কাজ এগিয়ে যায়,
কিন্তু প্রধান চরিত্রে ছিলেন শহীদ কাপুর। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘জব উই মেট’ বলিউডের অন্যতম প্রশংসিত রোমান্টিক ড্রামা হয়ে ওঠে।
ববি বলেন, এই অভিজ্ঞতা তাকে মর্মাহত করেছিল।
’আমার হৃদয় ভেঙে গিয়েছিল; আমি কাজ পাচ্ছিলাম না। আমি কিছু নির্দিষ্ট পরিচালকের সাথে ছবি করছিলাম… সেগুলো ছিল গতানুগতিক বলিউড ছবি। ইমতিয়াজের বিরুদ্ধে আমার কিছু বলার নেই।
আমি মানুষটিকে ভালোবাসি; তিনি আমাদের ইন্ডাস্ট্রির অন্যতম প্রতিভাবান পরিচালক। কিন্তু, আমার মনে হয়, তার ক্যারিয়ারের সেই মুহূর্তে তিনিও নিরাপত্তাহীনতায় ভুগছিলেন
এবং তাকে কিছু সিদ্ধান্ত নিতে হয়েছিল। কিন্তু সেটা খারাপভাবেই ঘটেছিল।”
-প্রেসপয়েন্টবিডি/জীবনযাপন













