চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

Jaya Sarkar

প্রকাশ :সেপ্টেম্বর ৩০, ২০২৬

চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সোহান,চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন নিয়মিত মাদক মামলার আসামি এবং পাঁচজন মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে শনিবার (৩০ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত চন্দনাইশ থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ছয়জনের মধ্যে একজনের বিরুদ্ধে মাদকসংক্রান্ত মামলা রয়েছে। অন্য পাঁচজন মোবাইল কোর্টে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত বলে জানিয়েছে পুলিশ।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার মাদক মামলার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত পাঁচজনকে বিধি অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করা হয়েছে।চন্দনাইশ থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

সারাদেশে চলছে ভ্যাপসা তাপদাহ, সাগরে গভীর নিম্নচাপ