মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সোহান, চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।
চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জুলাই আহত ও শহীদ পরিবারের মাঝে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা চট্টগ্রামের শহীদদের অবদান মুছে ফেলার ষড়যন্ত্রের নিন্দা জানান। জুলাই গণঅভ্যুত্থান
রবিবার (২ আগস্ট) নগরীর এক মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেনের উপস্থিতিতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে শহীদ পরিবারদের সম্মাননা স্মারক দেওয়া হয়
বিশেষ অতিথির বক্তব্যে নিরাপদ সড়ক আন্দোলনে নিসআ চট্টগ্রাম জেলার আহ্বায়ক সালমান শামীম বলেন, "জুলাইয়ে বীর চট্টলার অবদান পুরো দেশ দেখেছে।
সারাদেশে যখন আন্দোলন থমথমে অবস্থা ঠিক তখনই আমাদের চট্টগ্রাম শহীদ ওয়াসিম বলেছিলো 'চলে আসুন ষোলশহর'।"
তিনি আরও বলেন, "সারাদেশে যখন আন্দোলন নিভু অবস্থা ঠিক তখনই বীর চট্টলার শহীদ ওয়াসিম সর্বপ্রথম বুলেটের সামনে বুক চিতিয়ে দিয়ে আমাদের পথ দেখিয়েছিলো।
অনুপ্রেরণা জুগিয়েছিল।"
সালমান শামীম বলেন, "কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো আমাদের চট্টগ্রামের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছিলো।
শহীদ ওয়াসিম, শান্ত ও ফারুকদের অবদান মুছে ফেলার চেষ্টা করা হয়েছিলো।
কিন্তু চাইলেই তো ইতিহাস মুছা যায় না! দেশের ক্লান্তিলগ্নে সবসময় এই বীর চট্টলাই ইতিহাস তৈরি করেছিলো।"
চট্টগ্রামের ইতিহাস স্মরণ করতে গিয়ে তিনি বলেন, "আপনারা যতবারই চট্টগ্রামকে ইতিহাস মুছতে চাইবেন আমরা ততবারই বীর চট্টলা থেকে ইতিহাস তৈরি করবো ইনশাআল্লাহ"।
উক্ত অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এসময় অনুষ্ঠানে অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।
-প্রেসপয়েন্টবিডি/শিক্ষা


















