হারুনসহ ৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

Ahmed Siam

প্রকাশ :অক্টোবর ৩১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

পুলিশের সাবেক ডিআইজি মোহাম্মদ হারুন অর রশীদসহ সাত কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে সরকার। তাঁদের মধ্যে ছয়জনকে চাকরি থেকে বরখাস্ত এবং একজনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

দীর্ঘদিন বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা, সরকারি আদেশ অমান্য ও অসদাচরণের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। বিভাগীয় তদন্ত, সরকারি কর্ম কমিশনের মতামত এবং রাষ্ট্রপতির অনুমোদনের ভিত্তিতে শাস্তিমূলক আদেশগুলো জারি করা হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ডিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার ও ডিআইজি মোহাম্মদ হারুন অর রশীদ, সাবেক অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী, সাব