নিজস্ব প্রতিবেদক:
পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণের লক্ষ্যে নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছে সরকার। রোববার সচিবালয়ে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী এ ঘোষণা দেন।
এর আগে শনিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি।
বৈঠক শেষে শ্রমমন্ত্রী জানিয়েছিলেন, পরদিন অর্থাৎ রোববার মজুরি বোর্ড গঠনের ঘোষণা আসবে। এর ধারাবাহিকতায় আজ নতুন বোর্ড গঠনের ঘোষণা দেওয়া হলো।














