এইচএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সেই হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।
শনিবার (৩১ অক্টোবর) চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর এ চিত্র উঠে এসেছে।
এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেন।
প্রকাশিত ফল অনলাইনে দেখার পাশাপাশি নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও জানা যাবে। এ ছাড়া মুঠোফোনে এসএমএস পাঠিয়েও ফল সংগ্রহ করতে পারবেন পরীক্ষার্থীরা।














