মোঃ আব্দুল্লাহ মামুন সোহান, চট্টগ্রাম প্রতিনিধি: সাবেক এমপি বাবুর পিএস মুরাদ গ্রেপ্তার।
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ঢাকার বাসা থেকে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী মুরাদকে গ্রেপ্তার করেছে
সাদা পোশাকধারী পুলিশ। ডিএমপি
রোববার ৯ আগস্ট সকাল সাড়ে ১০টায় গুলশান-২ এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গুলশান-২ এর একটি বাসায় অভিযান চালিয়ে বোরহান উদ্দিন চৌধুরী মুরাদকে আটক করা হয়।
তিনি ওই বাসায় অবস্থান করছিলেন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে কিছু কাগজপত্র ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন।
এছাড়া তিনি চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলী আসনের সাবেক এমপি মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর ব্যক্তিগত সহকারী হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় সূত্র জানায়, মুরাদ দীর্ঘদিন ধরে চট্টগ্রামের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
সম্প্রতি তিনি ঢাকায় অবস্থান করছিলেন বলে আইনশৃঙ্খলা বাহিনী তথ্য পায়। গুলশান থানার ওসি জানান, গ্রেপ্তারকৃত মুরাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় নাশকতা, হামলা ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের একাধিক মামলা রয়েছে।
তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। এদিকে এই গ্রেপ্তারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকা নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু চট্টগ্রামের প্রভাবশালী রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী ছিলেন।
তার ব্যক্তিগত সহকারী হিসেবে মুরাদ দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন।
-প্রেসপয়েন্টবিডি/রাজনীতি













