ফটিকছড়িতে হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :আগস্ট ১০, ২০২৬

ফটিকছড়িতে হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

মোঃ আব্দুল্লাহ মামুন সোহান, চট্টগ্রাম প্রতিনিধি: ফটিকছড়িতে হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত রবিবার ০৯ আগস্ট ২০২৬ চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়

পরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী।

এর আগে জামিয়া বাবুনগর মাদ্রাসায় পৌঁছালে প্রধানমন্ত্রীকে দেখে মাদ্রাসার শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হয়ে ওঠে।

এ সময় প্রধানমন্ত্রী মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

সৌজন্য সাক্ষাতে দেশের ধর্মীয় শিক্ষা, মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ও জাতীয় ঐক্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

হেফাজত আমির আল্লামা শাহ্মু হিব্বুল্লাহ বাবুনগরী কওমি মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন

এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "দেশের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সরকার সবসময় আলেম-ওলামা ও মাদ্রাসা শিক্ষার পাশে রয়েছে।

কওমি সনদের স্বীকৃতি থেকে শুরু করে মাদ্রাসার অবকাঠামো উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।"

তিনি আরও বলেন, "বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক ও ধর্মপ্রাণ মানুষের দেশ। এখানে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করে।

আমরা চাই দেশে শান্তি, সম্প্রীতি ও সহনশীলতা বজায় থাকুক। আলেম সমাজ সমাজে নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় যে ভূমিকা রাখছে তা অত্যন্ত প্রশংসনীয়।"

সংবর্ধনা অনুষ্ঠানে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা প্রধানমন্ত্রীর এই সফরকে ঐতিহাসিক বলে আখ্যায়িত করেন।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

-প্রেসপয়েন্টবিডি/রাজনীতি

আরো পড়ুন.... ছাত্রশিবিরের দিনব্যাপী বাছাইকৃত কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত