রাবির ভর্তি পরীক্ষার আঞ্চলিক কেন্দ্র হিসেবে ফের যুক্ত হলো বরিশাল

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :সেপ্টেম্বর ৮, ২০২৬

রাবির ভর্তি পরীক্ষার আঞ্চলিক কেন্দ্র হিসেবে ফের যুক্ত হলো বরিশাল

সৈয়দ আতিক ফয়সাল,রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষার নতুন আঞ্চলিক কেন্দ্র হিসেবে বরিশালকে যুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
‎
‎এর আগে, গত ১৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞিপ্ততে এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও রংপুর কেন্দ্রে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেওয়া হয়।
‎
‎এই ঘোষণার পরিপেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বরিশাল বিভাগকে শিক্ষার্থীরা গত ১৯ আগস্ট বরিশাল বিভাগকে পুনরায় ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসেবে যুক্ত করতে উপ-উপাচার্য অধ্যাপক মামুনুর রশীদ বরাবর একটি স্মারকলিপি দেয়।
‎
‎এ বিষয়ে জনসংযোগ দপ্তরের প্রশাসক এস এম কামরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের কষ্ট লাঘবে বরিশালকে ফের নতুন আঞ্চলিক কেন্দ্র হিসেবে যুক্ত করা হয়েছে।
‎
‎উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষা 'বি' ইউনিট (বাণিজ্য) দিয়ে শুরু করার সুপারিশ করেছে ভর্তি উপকমিটি। ৮ জানুয়ারি 'বি' ইউনিট (বাণিজ্য), ৯ জানুয়ারি 'সি' ইউনিট (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি 'এ' ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে ভর্তি উপকমিটি প্রস্তাব করেছে। এটা সম্ভাব্য তারিখ। ১২ থেকে ২৭ নভেম্বর আবেদন শুরু করার প্রস্তাব করেছে ভর্তি উপকমিটি।

‎আরো পড়ুন....

আজ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করবেন খলিলুর রহমান

ইতালির ভেনিসে হেনস্তার অভিযোগ অভিনেত্রী বাঁধনের

ভেনিসে বাঁধনকে হেনস্তার ঘটনায় নিন্দা নাসীরুদ্দীন পাটওয়ারীর