অতিন বিশ্বাস: বানিয়াচং থানা পোড়ানোর সেই মাহদী আবারও গ্রেফতার।
‘বানিয়াচং থানা আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’ এমন বক্তব্য দিয়ে কয়েক মাস আগে দেশজুড়ে আলোচনায় আসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসান আবারও গ্রেফতার হয়েছেন।
সোমবার (১৭ আগস্ট) হবিগঞ্জ শহরে বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতিকালে তাকে আটক করে পুলিশ। Bangladesh Police
পুলিশের দাবি,সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
প্রশাসনের অনুমতি ছাড়াই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হচ্ছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের আটক করা হয়েছে। তবে মাহদীসহ অন্যদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মাহদী হাসানের এবারের গ্রেফতার নতুন করে সামনে এনেছে তার আগের কর্মকাণ্ড ও বক্তব্যের বিষয়টি।
বিশেষ করে চলতি বছরের জানুয়ারিতে শায়েস্তাগঞ্জ থানায় পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় তার দেওয়া বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল।
২০২৬ সালের ২ জানুয়ারি শায়েস্তাগঞ্জ থানায় এক অপরাধী কে ছাড়িয়ে নিতে গিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন মাহদী হাসানসহ কয়েকজন।
ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে থানার ওসির উদ্দেশে মাহদীকে বলতে শোনা যায়, ‘বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম।’
একই সময়ে তিনি জুলাই আন্দোলন, সরকার গঠন এবং প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীদের সম্পর্ক নিয়েও উত্তেজিত বক্তব্য দেন।
ওই বক্তব্যের পর দেশজুড়ে সমালোচনা তৈরি হয়। পরদিন মাহদীকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালত তাকে জামিন দেন।
পরে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে মাহদী এটিকে উত্তেজনাকর পরিস্থিতিতে ‘স্লিপ অব টাং’ হিসেবে উল্লেখ করেছিলেন বলে সংবাদমাধ্যমে আসে।
এরপর কয়েক মাসের ব্যবধানে আজ আবারও পুলিশের হাতে আটক হলেন মাহদী হাসান।
এবার তাকে আটক করা হয়েছে জনজীবনের বিভিন্ন সমস্যা নিয়ে বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতির সময়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুৎ ও গ্যাস সংকট, লোডশেডিং এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি আয়োজনের প্রস্তুতি চলছিল।
এর মধ্যেই পুলিশ সেখানে গিয়ে মাহদীসহ কয়েকজনকে আটক করে।
এর আগে পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় এবং বিতর্কিত বক্তব্যের কারণে আলোচনায় থাকা মাহদীর এবারের গ্রেফতার সেই পুরোনো ঘটনাগুলোকেও সামনে এনেছে।
এখন দেখার বিষয়, আজকের ঘটনায় পুলিশ তার বিরুদ্ধে কী ধরনের আইনগত পদক্ষেপ নেয়।
-প্রেসপয়েন্টবিডি/জাতীয়













