জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই ঐক্য

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :আগস্ট ৯, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই ঐক্য

মোঃ আব্দুল্লাহ মামুন সোহান, চট্টগ্রাম প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই ঐক্য।

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ, সাহস ও সংগ্রামের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে জুলাই ঐক্য,

চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত "জুলাই এক্সিবিশন", "জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা" ও "জুলাই ভিডিওগ্রাফি প্রতিযোগিতা"র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান

রবিবার নগরীর একটি মিলনায়তনে দিনব্যাপী এই আয়োজনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাই

গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং এক্সিবিশনে প্রদর্শিত হয় আন্দোলনের দুর্লভ ছবি, পোস্টার ও স্মৃতি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ জনাব শাহজাহান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অবিস্মরণীয় অধ্যায়।

এ দেশের মানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার জন্য যারা আত্মত্যাগ করেছেন, তাদের ত্যাগ কখনো বিস্মৃত হওয়ার নয়।

জুলাইয়ের ইতিহাসকে বিকৃতির হাত থেকে রক্ষা করে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।"

তিনি আরও বলেন, "জুলাইয়ের চেতনা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর সম্পদ নয়; এটি মানুষের অধিকার, ন্যায় ও স্বাধীনতার আকাঙ্ক্ষার প্রতীক।

জুলাই ভিডিওগ্রাফি প্রতিযোগিতা"র পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নতুন প্রজন্মকে সেই ইতিহাস জানাতে হবে, আত্মত্যাগের মূল্য বোঝাতে হবে এবং একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে তাদের প্রস্তুত করতে হবে।

আমরা যদি ইতিহাস ভুলে যাই, তবে জাতি হিসেবে আমাদের পথ হারানোর আশঙ্কা থাকবে।"

সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, "জুলাই আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস।

ছাত্র-জনতার এই ঐক্য প্রমাণ করেছে জনগণের শক্তিই সবচেয়ে বড় শক্তি।

এই চেতনাকে ধারণ করেই আমাদের সামনের দিনগুলোতে দুর্নীতি, বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে লড়াই করতে হবে।"

তিনি আয়োজকদের উদ্দেশ্যে বলেন, "জুলাই ঐক্য, চট্টগ্রাম যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়।

এক্সিবিশন, লিখন ও ভিডিওগ্রাফি প্রতিযোগিতার মাধ্যমে তরুণরা নিজেরাই ইতিহাস চর্চা করছে।

এ ধরনের সৃজনশীল, শিক্ষামূলক ও জনসম্পৃক্ত কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে।

আমি আশা করি জুলাই ঐক্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই বার্তা পৌঁছে দেবে।"

অনুষ্ঠানে জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা ও জুলাই ভিডিওগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

প্রতিযোগিতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিচারকরা বলেন, শিক্ষার্থীদের লেখা

ও ভিডিওতে জুলাইয়ের প্রতি গভীরভালোবাসা ও দায়বদ্ধতা ফুটে উঠেছে। জুলাই ঐক্য, চট্টগ্রাম-এর আহ্বায়ক বলেন, "আমাদের লক্ষ্য জুলাইকে

শুধু স্মরণ নয়, ধারণ করা। আমরা চাই প্রতিটি তরুণ জুলাইয়ের সাহস দিয়ে নিজেকে গড়ে তুলুক এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ভূমিকা রাখুক।"

শেষে জুলাইয়ের শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

-প্রেসপয়েন্টবিডি/রাজনীতি

আরো পড়ুন.... ছাত্রশিবিরের দিনব্যাপী বাছাইকৃত কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত