মোঃ আব্দুল্লাহ মামুন সোহান, চট্টগ্রাম প্রতিনিধি: ছাত্রশিবিরের দিনব্যাপী বাছাইকৃত কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের উদ্যোগে বাছাইকৃত কর্মীদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার নগরীর একটি মিলনায়তনে এই শিক্ষা শিবিরের আয়োজন করা হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি মোমিনুল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মো'তাসিম বিল্লাহ শাহেদী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সাবেক সভাপতি মোরশেদুল ইসলাম চৌধুরী,
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক তৌহিদ আজাদ
এবং সাবেক কেন্দ্রীয় তথ্য সম্পাদক সাইফুদ্দিন খালেদ।
শিক্ষা শিবিরের শুরুতেই পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন হাফেজ লোকমান হাকিম।
এরপর দায়িত্বশীলরা বাছাইকৃত কর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক আলোচনা পেশ করেন।
প্রধান অতিথি মো'তাসিম বিল্লাহ শাহেদী বলেন, "একটি আদর্শিক সংগঠনের প্রাণশক্তি হলো প্রশিক্ষিত কর্মী।
জ্ঞান, চরিত্র ও নেতৃত্বের সমন্বয়েই একজন কর্মী হয়ে উঠতে পারে জাতির কর্ণধার।"
সভাপতির বক্তব্যে মোমিনুল হক বলেন, "বাছাইকৃত কর্মী শিক্ষা শিবিরের মূল উদ্দেশ্য হলো সংগঠনের প্রতিটি কর্মীকে কুরআন-সুন্নাহর আলোকে
গড়ে তোলা এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য প্রস্তুত করা।"
শিক্ষা শিবিরে কুরআন-সুন্নাহর আলোকে ব্যক্তি গঠন, সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য, ইসলামী আন্দোলনের ইতিহাস, সমসাময়িক বিশ্ব পরিস্থিতি, দাওয়াতি কৌশল
এবং নেতৃত্বের গুণাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
শিক্ষা শিবিরে চট্টগ্রাম মহানগর উত্তরের বিভিন্ন থানা ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাছাইকৃত শতাধিক কর্মী অংশগ্রহণ করেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই শিবিরে কর্মীদের মাঝে প্রাণবন্ত আলোচনা ও শৃঙ্খলা পরিলক্ষিত হয়।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি মোমিনুল হক।
-প্রেসপয়েন্টবিডি/রাজনীতি













